যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

বিয়ের আগেই গর্ভবতী হতে চান তাপসী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-07-2023 02:51:54 am

দীর্ঘ বছর ধরে ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে সম্পর্কে আছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তার সমসাময়িক অভিনেত্রী, বন্ধুরা সবাই বিয়ে করলেও তার মধ্যে বিয়ের কোনো তাড়া নাই। সম্প্রতি তিনি প্রথমবারের মত ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং সেশন করেছেন। সেখানেই বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে উত্তরে অভিনেত্রী বলেছেন ‘এখনও অন্তঃসত্ত্বা হইনি’। যেটাকে ‘খোঁচা’ হিসেবে দেখছে নেটিজেনরা। খবর এনডিটিভি’র। 


সোমবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নেন তাপসী। সেখানে তার অনুসারীরা বিভিন্ন প্রশ্ন করেছেন, সেসব প্রশ্নের জবাব ভিডিও আকারে দিয়েছেন অভিনেত্রী। এক অনুরাগী প্রশ্ন করেন, ‘আপনি বিয়ে করবেন কবে?’ এ প্রশ্নের জবাবে হাসতে হাসতে তাপসী বলেন, ‘আমি এখনও অন্তঃসত্ত্বা হইনি। সুতরাং সহসাই বিয়ে করছি না। তবে যখন করবো, সবাইকে জানিয়েই করবো।’


নেহা ধুপিয়া থেকে আলিয়া ভাট, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন বলে শোনা যায়। বর্তমানে ইলিয়ানা ডি’ক্রুজও মা হওয়ার অপেক্ষায়। তিনিও এখনও বিয়ে করেননি। এরমধ্যেই তাপসী পান্নুর এমন মন্তব্য; তাই নেটিজেনদের ধারণা, তিনি বিষয়টি নিয়ে অন্য অভিনেত্রীদের খোঁচা দিয়েছেন।


এছাড়া তিনি সোশ্যাল মিডিয়ায় তার বিমুখতা নিয়ে প্রশ্নের উত্তরে তাপসী জানান, ‘আমি যখন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হই তখন সেটার মূল উদ্দেশ্য ছিল মানুষকে একে অন্যের সঙ্গে যুক্ত করা। কথা বলা, মোদ্দা কথা একটা সুস্থ, স্বাভাবিক পরিবেশ গড়ে তোলা। এখন এখানে টক্সিসিটি ছড়ায় লোকজন। সবাই সুযোগের অপেক্ষা করে বসে আছে যাতে সে অন্য কাউকে হেয় করতে পারে। আমার এগুলো ভালো লাগে না তাই দূরে থাকি।’


তাপসীকে সর্বশেষ ‘ব্লার’ সিনেমায় দেখা গেছে। এটি গেলো বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। বর্তমানে তার হাতে এক হালির বেশি সিনেমা রয়েছে। এরমধ্যে দর্শকের আগ্রহের মূলে রয়েছে ‘ডানকি’। রাজকুমার হিরানির নির্মাণে এতে তিনি অভিনয় করেছেন শাহরুখ খানের সঙ্গে।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩০ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৬ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে