নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

সিরাজগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে যুবনারী ও অনগ্রসর জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

 সিরাজগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে যুবনারীও অনগ্রসর জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার ( ১৯ জুলাই ২০২৩) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও SEIP প্রকল্প অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে যুবনারীও অনগ্রসর জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকল্প পরিচালক SEIP প্রকল্প অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ডীনা,এসময়ে উপস্থিত ছিলেন  অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এসইআইপি প্রকল্পের উপ- নির্বাহী প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মাহফুজুল আলম খান, এসইআইপি প্রকল্প টিভিইটি স্পেশালিষ্ট ড. নূরুল ইসলাম, এসইআইপি প্রকল্পের সহকারী উপ নির্বাহী প্রকল্প পরিচালক উপসচিব আসমা আরা বেগম, বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ পিপুল,  জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও উপ-পরিচালক  মোহাম্মাদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  সিরাজগঞ্জ গনপতিরায়, প্রমূখ। ফাতেমা

রহিম বলেন, বিগত বছরগুলোতে সরকার গৃহীত বহুমুখী পদক্ষেপের কারণে বাংলাদেশ অত্যন্ত সমোষজনকভাবে অর্থনৈতিক

প্রবৃদ্ধি অর্জন করছে। দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে হলে ক্রমবর্ধমান এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য

দরকার দক্ষ জনবল। তাই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের বার্তা কাঙ্ক্ষিত জনগোষ্ঠীর মাঝে পৌঁছে দিয়ে তাদের প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ

করতে হবে। নারীসহ সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার জন্য তিনি অংশগ্রহণকারীদের

সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে

তুলতে হলে বিশ্বমানের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। সেই উদ্দেশ্যে অর্থ বিভাগ ২০১৪ সাল থেকে সেইপ প্রকল্পের আওতায়

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করছে। জেলায় এ ধরনের ট্রেনিং কার্যক্রমে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির পথ

তৈরি হবে।

কর্মশালায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী

সংগঠনের প্রতিনিধি, নারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, এনজিও কর্মী, কর্মহীন যুবক, ধর্মীয় নেতা এবং গণমাধ্যম কর্মীসহ

মোট ৪০ জন প্রতিনিধি অংশ নেন।

আরও খবর