জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকারে নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ বছর পূর্তি ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক শ্রীমঙ্গলে শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডা মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় সম্পৃক্ততা থাকবে না: অর্থমন্ত্রী দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন জাবিপ্রবিতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে লিফলেট বিতরণ লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র ‎ ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ

নলডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ টিন বিক্রির নির্দেশ শিক্ষা কর্মকর্তার,বাধা দিলেন এলাকাবাসী

নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ ও টিনসহ বিধি বহিভূর্তভাবে বিক্রি করার চেষ্টা করছিলেন প্রধান শিক্ষিকা রোকেয়া খাতুন।এসময় বাধা দিয়েছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।পরে উপজেলা শিক্ষা কার্যালয়ে অভিযোগ দিলে মালামাল বিক্রি স্থগিত করা হয়।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশনায় এসব পুরানো মালামাল বিক্রি করার চেষ্টা করেছিলাম বলে দাবী প্রধান শিক্ষিকার,আর বিদ্যালয়ের মালামাল নিয়ম ভেঙ্গে বিক্রির নির্দেশনা দেওয়ার বিষয় স্বীকার করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।


সরেজমিন গিয়ে জানা যায়, সোমবার উপজেলার মির্জাপুরদিয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরানো ১১ টি লোহার বেঞ্চ, ৩০ টিনসহ বিধি বহিভূর্তভাবে ভাঙ্গারী দোকানে বিক্রি করছিলেন প্রধান শিক্ষিকা রোকেয়া খাতুন। এ সময় বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় এলাকাবাসী বাধা দেন।পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দিলে বেঞ্চ ও টিন বিক্রি স্থগিত করা হয়।কিন্তু সরকারী বিধি অনুযায়ী উপজেলা নিলাম কমিটির মাধ্যমে প্রকাশ্যে নিলামে পুরানো মালামাল বিক্রির কথা থাকলেও প্রধান শিক্ষিকা তা না করে বিধি বহির্ভুতভাবে স্থানীয় ভাঙ্গারীর দোকানে বিক্রির আয়োজন করেন।


বিপ্রবেলঘরিয়া ইউপি সদস্য মুকুল মন্ডল বলেন,মির্জাপুর দিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০ কেজির ওজনের ৩০টি টিন,১১টি লোহার বেঞ্চ বিধি বহিভুর্তভাবে বিক্রি করছিল প্রধান শিক্ষিকা রোকেয়া খাতুন। লোহার বেঞ্চগুলো মেরামত করলে আবার ব্যবহার করা যাবে এমন ১১টি বেঞ্চও কেজি দরে বিক্রি করছিল।আমি বিদ্যালয়ে গিয়ে এসব দেখে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দেই।আমার অভিযোগ পেয়ে সেগুলো বিক্রি বন্ধ করে দেয় উপজেলা শিক্ষা অফিস।সদ্য গঠন হওয়া বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ডাবলু বলেন,বিদ্যালয়ের পুরানো মালামাল বিক্রি করতে নিলাম কমিটির মাধ্যমে করতে হয় এ বিষয় আমার জানা ছিল না।এসব বিক্রি করতে একটি রেজুলেশন করা হয়েছে আমি সেখানে স্বাক্ষর করেছি।সদ্য গঠন করা কমিটি অনুমোদন হয়েছে কিনা প্রশ্নে বলেন,আমি কিছুই জানি না সব প্রধান শিক্ষিকা জানে।


মির্জাপুর দিয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খাতুন বলেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা স্যার একদিন বিদ্যালয় পরিদর্শনে আসেন।এসময় বিদ্যালয়ের বাড়ান্দার এক কনায় পুরানো ১১ টি লোহার বেঞ্চ ও প্রায় ৩০টি টিন পড়ে থাকতে দেখে সেগুলো বিক্রি করে বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজে ব্যায় দেখিয়ে ভাউচার দেওয়ার নির্দেশ দেন।আমি উপজেলা শিক্ষা কর্মকর্তা স্যারের মৌখিক নির্দেশ পেয়ে ম্যানেজিং কমিটির রেজুলেশনের মাধ্যমে অনুমোদন নিয়ে স্থানীয় ভাঙ্গারীর দোকানে বিক্রি করার চেষ্টা করেছিলাম।পরে স্থানীয় ইউপি সদস্য বাধা দিলে উপজেলা শিক্ষা কর্মকর্তা স্যারের নির্দেশে সেই মালামাল বিক্রি বন্ধ রেখেছি।


নলডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সানাউল্লাহ বলেন,বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে দেখি বিদ্যালয়ের বাড়ান্দার এক কনায় জটলা হয়ে অকোজো মালামাল পড়ে আছে।আমি সেগুলো পুরানো মালামাল বিক্রি করার মৌখিক নির্দেশ দেই এবং বিক্রি করা টাকা বিদ্যালয়ের স্লিপ ব্যাংক একাউন্টে জমা রাখার কথা বলি।উন্নয়নমুলক কাজে ব্যায় করার কথা বলা হয়নি।উপজেলা নিলাম কমিটির অনুমোদন ছাড়া পুরানো মালামাল বিক্রি করা যায় কিনা এমন প্রশ্নে শিক্ষা কর্মকর্তা বলেন,না তা করা যায় না বলে এটা বিধিবহিভুর্ত এবং তিনার ব্যাক্তিগত সিন্ধান্ত বলেও স্বীকার করেন। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ পেয়ে সেইসব মালামাল বিক্রি করতে নিষেধ করেছি।


নাটোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী বলেন,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ও অব্যবহারযোগ্য মালামাল বিক্রি করতে হলে সরকারী বিধান রয়েছে।নিলাম কমিটির মাধ্যমে প্রকাশ্যে নিলামে পুরাতন অব্যবহারযোগ্য মালামাল বিক্রি করে বিক্রি করা টাকা ৩ দিনের মধ্যে ট্রেজারী চালানে জমা দিতে হবে। কোন প্রকার মৌখিক নির্দেশ দিয়ে বিদ্যালয়ের পুরাতন মালামাল বিক্রির নির্দেশ দেওয়া উপজেলা শিক্ষা কর্মকর্তার এখতিয়ার বহিভুর্ত।খোঁজ নিয়ে দেখা হবে প্রমাণ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর