অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

শ্রীপুরে নির্মাণাধীন ফ্ল্যাটের মালামাল পড়ে শিশুর মৃত্যু



গাজীপুরের শ্রীপুরে ৫তলা নির্মাণাধীন ফ্ল্যাটের মালামাল পড়ে ফাতেমা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।



বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নে মুলাইদ গ্রামের  ছোট কলিম উচ্চ বিদ্যালের পশ্চিম পাশে স্বপন কাজীর ফ্লাটে এ দুর্ঘটনা ঘটে।




নিহত শিশু ফাতেমা ময়মনসিংহের সদরের চরভবানীপুর কোনাপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।এলাকার মোতাহার খানের ভাড়াটিয়া।নিহতের পিতা খান বাড়ি মোড়ে মুদি দোকানের ব্যবসা করতেন।ফাতেমা স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করত।


স্থানীয়রা জানায়,হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের  পশ্চিম পাশে (খান বাড়ি মোড়)স্বপন কাজীর ৫তলা ফ্লাটের নির্মাণ কাজের পরিত্যক্ত মালামাল পরিষ্কারের কাজ করছিল মিস্ত্রীরা।



ঐ সময় শিশু ফাতেমা পেয়ারা পাড়তে ফ্ল্যাটটির নিচে যায়। তখন হঠাৎ করে মিস্ত্রীদের হাত থেকে পরিত্যক্ত মালামাল নিচে ফালায়। তা ফাতেমার মাথার উপরে পড়লে গুরুতর আহত হয় সে।



ফাতেমাকে স্থানীয় আল হেরা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।




শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Tag
আরও খবর