ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

দোহারে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দোহার উপজেলায় ম্যাগজিনসহ বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ মো. জাহিদুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে দোহার থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দোহার সার্কেল এএসপি মো. আশরাফুল আলম। 


সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নূরপুর এলাকায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করেন। সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। 


এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। এঘটনায় দোহার থানায় একটি অস্ত্র মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। 

আরও খবর