বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

রূপগঞ্জে দেশবাংলা সংগঠনের উদ্যাগে ডেঙ্গুসহ সকল মশার আবাসস্থল ধ্বংস কার্যক্রম উদ্বোধন

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 21-07-2023 12:52:47 pm


রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডের বিরাব গ্রামে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার আবাসস্থল ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  ২১ জুলাই শুক্রবার দেশবাংলা সংগঠনের সভাপতি, দৈনিক আজকালের খবর পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ আবু কাউসার এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন দেশবাংলা সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ প্রধান, সদস্য মোঃ আবু হানিফা, মোঃ লিয়াকত প্রধান, হাফেজ আসাদুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ তোফাজ্জল প্রধান, রেজাউল করিম, দেলোয়ার হোসেন, মোঃ কাজন মিয়া, বাবু প্রধান, আলামিন প্রধান, বাদশা মিয়া, নূর উদ্দিন, মোঃ উজ্জল, মোঃ মাশকুর প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ আবু কাউসার বলেন, আমাদের সংগঠন একটি অ-রাজনৈতিক সংগঠন,  আমাদের সংগঠনে প্রায় ৭০/৭৫ জন সদস্য আছে। যারা স্বেচ্ছায় শ্রম দিতে আগ্রহী এরকম যুবকদের নিয়ে প্রতি সপ্তাহে ছুটির দিনে মাসব্যপী ডেঙ্গু ও এডিস মশা আবাসস্থল ধ্বংস কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আমাদের গ্রামের আশে পাশে যে সকল পুকুরে কচুরিপানা বা মশার বংশ বিস্তার করতে পারে এমন আবদ্ধ জলাশয় পরিস্কারের মাধ্যমে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।  

পরে ডোবা, নালা ও মজা পুকুর পরিস্কার করে প্রায় ৪ মন মাছের পোনা ছাড়া হয়। কার্যক্রম শেষে এক প্রিতি ভোজের আয়োজন করা হয়।

Tag
আরও খবর