দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ব্যক্তিগত সচেতনতার অভাবে দেশ যাচ্ছে রসাতলে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-07-2023 01:46:49 am



◾ ইমন হাওলাদার : মানুষ এক সময় বর্বরতার মধ্যে বসবাস করলেও,সময়ের পরিক্রমায় নিজের প্রয়োজনে একত্রিত হয়ে গড়ে তুলেছে সুশীল সমাজের। মানুষ প্রাচীন কাল থেকেই সচেতন যার ফলে গড়ে উঠেছে আজকের দিনের সভ্যতা। আমরা মানুষ জাতি,বিশেষ করে বাঙালি:- কারনে অকারণে নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিতে পছন্দ করি। নিজের ভুল ভ্রান্তি একেবারেই স্বীকার করতে চাই না। এর জন্য কালক্রমে অন্য সকল জাতি দ্রূত অগ্রসর হলেও।আমরা বাঙালি জাতি আজও অনেক পিছিয়ে। আমাদের মাঝে আছে একরাশ অসচেতন আর নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়ার ঘৃণিত প্রবনতা। আমরা যদি আমাদের রাষ্ট্রের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলি। তবে প্রথমেই হাত তাক করান হবে আমলাতন্ত্রের দিকে। আচ্ছা মানলাম তাদের একটা ধরাবাঁধা দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রের উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনার জন্য। রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার কি কোনো দায়িত্ব,কর্তব্য নেই রাষ্ট্রের প্রতি?


সরকার বলছে দেশে কয়লার যোগান কম। তাই বিদেশ হতে কয়লা আমদানি করতে হবে। তাই বিদ্যুৎ উৎপাদনে সংকট দেখা দিচ্ছে। আপনার কি উচিৎ ছিল না বিদ্যুৎ এর অপচয় রোধ করা। কয়জন বা করেছেন? আপনার বাসা, শিল্প প্রতিষ্ঠান কিংবা বানিজ্যিক কর্ম সংস্থানের অপ্রয়োজনীয় ভাবে চলমান ফ্যান,বাল্ব, মেশিনের সুইচ বন্ধ করতে কি সরকার যাবে না লোক রেখে দিবে। আপনার বাসার গ্যাসের চুলা ইচ্ছে মত জ্বালিয়ে রাখবেন। আর সংকট দেখা দিলেই দোস চাপাবেন সরকারের উপর।


আঞ্চলিক একটা কথা আছে"আমরা হচ্ছি হুজুগে বাঙ্গালী"। কোনো কিছুর দাম বৃদ্ধি পাবে শুনলেই হয় সত্য-মিথ্যা যাচাই করার দরকার নাই। মজুদ করতে শুরু করে দেই। বিক্রেতা হতে শুরু করে দেশের সর্ব স্তরের ক্রেতা সকল।আপনার টাকা আছে,ক্ষমতা আছে আপনি চাইলেই পেয়ে যাচ্ছেন বিদ্যুৎ,গ্যাস, বিভিন্ন সুস্বাদু খাবার, বিনোদন মুলক দ্রব্য সামগ্রী। অন্য জন চড়া মূল্য পরিশোধ করেও পাচ্ছে না প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দেখা।


তাই রাষ্ট্রের উন্নয়নে,কল্যানে,দেশকে সামনের দিকে এগিয়ে নিতে,পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলাতে চাই ব্যক্তিগত সচেতনতা। জনগণ দিয়েই সরকার। জনগণের সহযোগিতা ছাড়া কখনোই সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে পাড়বে না। তাই আসুন আমরা সকলে হাতে রেখে হাত করি অন্যায়ের প্রতিবাদ। ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করতে হবে। তবেই দেশ দ্রুত গতিতে এগিয়ে যাবে উন্নতির চরম শিখরে।


লেখক : ইমন হাওলাদার

ইতিহাস বিভাগ

শিক্ষার্থী,ঢাকা কলেজ 



আরও খবর
6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

১১ দিন ২২ ঘন্টা ২৯ মিনিট আগে






deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২৪ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

৩১ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে