ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

দাম বেড়েছে ডিম-মুরগির, স্বস্তি নেই আদার বাজারেও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-09-2022 06:39:00 am

◾ নিউজ ডেস্ক 



নিত্যপণ্যের চড়া দামে গত এক বছরের বেশি সময় ধরে খুব একটা স্বস্তিতে নেই স্বল্প আয়ের মানুষ। চাল থেকে ডাল প্রায় সব ভোগ্যপণ্যের দামই উঠেছে মগডালে।


বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অধিদপ্তরও পরিচালনা করছে দফায় দফায় অভিযান। তারপরও এক শ্রেণির মধ্যস্বত্বভোগীরা কারসাজি করে ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।


তিন সপ্তাহ আগে মুরগি ও ডিমের বাজার অস্থিরতায় অসাধু ব্যবসায়ীরা ৫০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।


কয়েকদিনের ব্যবধানে আবারো অস্থির হয়ে উঠছে মুরগি ও ডিমের বাজার। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। আর ডিমের দাম ডজনে বেড়েছে ১০টাকা।


শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউনহল কাচাবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে। যা গত সপ্তাহে ছিলো ১৭০ টাকায়। এছাড়া সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকা দরে। যা তার আগের সপ্তাহে ছিলো ৩০০ টাকায়। বিপরীতে ডিমের ডজন গত সপ্তাহে ১২০ টাকা দরে বিক্রি হলেও আজকের বাজারে তা বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে। দাম বাড়ার বিষয়ে বিক্রেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন, সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলেই আবার দাম কমে আসবে।


কারওয়ান বাজারের ক্রেতা আক্কাস মিয়া বলেন, 'বলা নাই কওয়া নাই দাম হুট করে বেড়ে যায়। আয়টা তো আর বাড়ে না। বাজার এমনে চলতে থাকলে আর পারি না।'


সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে মসলাজাতীয় পণ্য আদারও। কেজিতে ২০ টাকা বেড়ে পণ্যটি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে রসুন ও পেয়াজের দর। পেয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫ টাকায় আর চায়না রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।


তবে স্বস্তির খবর মিলছে আটার বাজারে, সপ্তাহ ব্যবধানে ২ কেজি প্যাকেটজাত আটায় ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। মানভেদে প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে। বাজারে পটল ৪০ টাকা, মুলা ৫০ টাকা, করলা ৫০ টাকা, ঢেড়শ ৪০ টাকা, পেপে ২০ টাকা, পুই শাকের আটি ২০ টাকা, এবং গাজর বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। কমে এসেছে মরিচের দামও। প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।


মাছের দাম রয়েছে অপরিবর্তিত। বাজারে ইলিশ মাছের কেজি আকারভেদে বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১২০০ টাকায়। পাঙ্গাশ মাছ ১৫০ টাকা, রুই মাছ ৩০০ থেকে ৩৫০ টাকা, শিং মাছ ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


চাল বিক্রি হচ্ছে আগের দরেই। মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা, বি আর ২৮- ৫৩ থেকে ৫৪ টাকা ও নাজির শাইল ৮০ থেকে ৮২ টাকায়। মসলার বাজারে জিরা বিক্রি হচ্ছে ৪৮০ টাকা দরে।

আরও খবর





deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৯ ঘন্টা ৪৫ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২ দিন ২৭ মিনিট আগে