কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

দোয়ারাবাজারে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

উপজেলা প্রশাসন, দোয়ারাবাজার সুনামগঞ্জ এর আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ মুর্শেদ মিশু এর সভাপতিত্বে ২৩ জুলাই, ২০২৩ খ্রি: “সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যের আলোকে “জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্্যালি্ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তাগণ এবং ব্যাংক কর্মকর্তাগণ । উক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন এ প্রতিপাদ্যের আলোকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী আরিফ মোর্শেদ মিশু এর এর সভাপতিত্বে কার্যক্রম পরিচালিত হয়।


এসময় বিভিন্ন দপ্তরের সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরিফ মোর্শেদ মিশু বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছেন, ক্ষুদা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গঠনে দেশের কৃষি খাতকে এগিয়ে যাওয়ার লক্ষে বিনামূল্যে উন্নত বীজ, সার বিতরণ করে যাচ্ছেন। প্রতিটি অঞ্চলে গ্রামকে শহরে রুপান্তর করতে প্রতিটি অঞ্চলে রাস্তা ঘাট, হাটবাজার ও শিক্ষা মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ, শিক্ষা ভাতা প্রদান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে বয়স্ক ভাতা-বিধবা, ও প্রতিবন্ধী ভাতা প্রদান করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর