রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে পিচ উঠে গর্তে পরিণত: যাতায়াতে চরমদুর্ভোগে হাজারো শিক্ষার্থী-সাধারণ মানুষ

কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়া, উনচিপ্রাং থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত সড়কের পিচ উঠে গর্তে পরিণত হয়েছে। এই রোড দিয়ে টেকনাফ কলেজ, উখিয়া কলেজ ও কক্সবাজার সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানে যাতায়াতে চরমদুর্ভোগে পড়তে হয়েছে হাজারো শিক্ষার্থীরা সঠিক সময়ে, নিরাপদে মানুষ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছে না, জনদুর্ভোগ যেন চরমে।


জানা যায়, ২০১৯ সালে কক্সবাজার লিংকরোড থেকে শুরু করে টেকনাফের হোয়াইক্যং, কানজর পাড়া, উনচিপ্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার সড়কের সংস্কার কাজ হলেও উনচিপ্রাং থেকে টেকনাফ পযর্ন্ত আরও ৩১ কিলোমিটার কাজ হয়নি।


কক্সবাজার-টেকনাফ হাইওয়ে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে দিয়ে দেশী-বিদেশী প্রতিনিধি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এই সড়ক দিয়ে টেকনাফ শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াত করে থাকেন। শুধু তাই নয় গুরুত্বপূর্ণ এই সড়কে টেকনাফ স্থল বন্দরের মালবাহী গাড়িসহ প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়ি চলাচল করছে।




নামপ্রকাশে অনিচ্ছুক গাড়ি চালক জানায়, তিনি প্রতিদিন এই সড়ক দিয়ে যাত্রী নিয়ে কক্সবাজার থেকে টেকনাফে আসা-যাওয়া করেন। লিংকরোড থেকে উনচিপ্রাং পযর্ন্ত সঠিক সময় পৌঁছাতে পারলেও উনচিপ্রাং থেকে টেকনাফ যাওয়া ঝুঁকিপুর্ণ হয়ে গেছে। কারণ, কানজর পাড়া, উনচিপ্রাং থেকে টেকনাফ পযর্ন্ত সড়কের পিচ উঠে গর্ত হয়ে গেছে।


টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালমান বিন হেলাল বলেন, কক্সবাজার-টেকনাফ হাইওয়ে জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ একটি সড়ক। টেকনাফ একটি পযর্টন এলাকা। এই উপজেলায় দেশি-বিদেশি পযর্টকরা ভ্রমণে আসেন। আমাদের কানজর পাড়া থেকে টেকনাফ পযর্ন্ত মেইন সড়কে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। অতিদ্রুত সড়কটি সংস্কার করা জরুরি।


তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে আমাদের কানজর পাড়া মেইন সড়ক পিচ উঠে গর্তে হয়ে বেহাল অবস্থা পড়ে আছে। অতিদ্রুত সড়কটি সংস্কার করা জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ সড়ক বিভাগ, এবং উখিয়া টেকনাফের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন তিনি।

Tag
আরও খবর