বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেফিল্ড ইউকে ট্রাস্ট এর উদ্যোগে ৩৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল জামে মসজিদ প্রাঙ্গণে শ্রীমঙ্গল উপজেলার  ৩৫জন প্রতিবন্ধীর মাঝে এসব হুইল চেয়ার  তুলে দেয়া হয়। 

শ্রীমঙ্গল জামে মসজিদের সহ-সভাপতি হাজী শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও মাওলানা আখলিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেফিল্ড ইউকে ট্রাস্ট (SHEFFIELD UK TRUST) এর অন্যতম সদস্য, সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার মোঃ শামছু মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) ও জামে মসজিদ কমিটির সদস্য মোঃ মামুন আহম্মেদ, শ্রীমঙ্গলর প্রেসক্লাবের সদস্য সৈয়দ আমিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহ আলম, সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু এবং মাওলানা ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।

আয়োজক সূত্রে জানা যায়, শেফিল্ড ইউকে ট্রাস্ট (SHEFFIELD UK TRUST) এর উদ্যোগে বিভিন্ন স্থানে সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


Tag
আরও খবর