বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

শাজাহানপুরে বিনামূল্যে পশুর টিকা প্রদান কর্মসূচি

 বগুড়ার শাজাহানপুরে গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ, ক্ষুরা ও পিপিআর ‍ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান ও চিকিৎসা সেবা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।


উপজেলা পরিষদের এডিপি'র অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উপজেলা ব্যাপী এ কর্মসূচি আয়োজনে করে।


বৃহস্পতিবার  (২৭ জুলাই) বেলা ১১ টায় উপজেলার টেঙ্গামাগুর স্কুল মাঠে কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোহাম্মদ রাকিবুর রহমানের  সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।


এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন মো. তারেক হাসান, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সাধনা রাণী রায়,

গোহাইল ইউপি প্যানেল চেয়ারম্যান, আলমগীর হোসেন, ইউপি সচিব, এনামুল হক, খায়রুল আলম বাশার, প্রাণি সম্পদ মাঠ সহকারী মিজানুর রহমান, মাহফুজুর রহমান, আল আমিন সহ  প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও খামারীরগণ।


এছাড়াও গবাদিপশু পালন, খামার ব্যবস্থাপনাসহ গবাদিপশুর সাধারণ রোগের লক্ষণ এবং প্রতিকার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে।

Tag
আরও খবর