জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ঠাকুরগাঁওয়ে ৩০ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর বক্তকে (৫৪) ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। 


আজ মঙ্গলবার রংপুর র‍্যাব-১৩ এর সংবাদ বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। 


এর আগে গত সোমবার রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তার নুর বক্ত বালিয়াডাঙ্গী উপজেলার জাউনিয়া গ্রামের বাসিন্দা। 


বিজ্ঞপ্তিতে জানা যায়, আসামি নুর বক্ত ও তাঁর চাচাতো ভাই মসলিম উদ্দীন একই গ্রামে বসবাস করতেন। ১৯৯৩ সালের ১১ নভেম্বর জমিজমা ও পারিবারিক কলহের জের ধরে লোহার রড দিয়ে মসলিম উদ্দীনের ওপর হামলা চালান নুর বক্ত। পরে স্থানীয়রা মসলিমকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মসলিমের স্ত্রী খাতুন বেগম বাদী হয়ে নুর বক্তকে আসামি করে ওই দিনই বালিয়াডাঙ্গী থানায় হত্যা মামলা করেন। 


মামলার তদন্ত কর্মকর্তা নুর বক্তকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে নুর বক্তকে যাবজ্জীবন সাজা দেন।  


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামি নুর বক্তকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় পাঠানো হয়েছে।

আরও খবর