কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

সুনীল সাগর ডাকে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-08-2022 12:47:43 pm

ফাইল ছবি

সুনীল সাগর ডাকে…

আহসান হাবিব

———————


যখন সাগর ডাকে মেঘনার বাঁকে

গাঙচিল উড়ে যায় দল বেঁধে ঝাঁকে,

পায়ের চিহ্নটুকু শুধু পড়ে থাকে

হৃদয়ের ক্যানভাসে সেই ছবি আঁকে। 


বাতাসের নোনাঘ্রাণ সুদূরে মিলায়

সমুদ্র গর্জনে বলে—“আয়, আয়…”,

সূর্যটা ডুবে ওই মেঘের ছায়ায়

সোনারঙ পড়ে থাকে বিরহী মায়ায়। 


সাগর-বিলাসী কতো বন্ধু-সজন

চারদিকে কোলাহল তবু নির্জন,

আঁধার বেঁধেছে বাসা ঘন ঝাউবন

প্রণয় দোলায় দোলে প্রেমিকের মন। 


সমুদ্র বারে বারে ওই শোনো ডাকে

হৃদয়ের উচ্ছ্বাসে উতলা আমাকে,

রামধনু সাত রঙে আলপনা আঁকে 

সুনীল প্রণয়-ডালা সাজিয়ে সে রাখে।

আরও খবর
deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

৫ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে







deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

১০০ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে