আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

পাকিস্তান-আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-08-2023 07:30:28 am

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে এই সিরিজটি। সবগুলো ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।


এশিয়া কাপ এবং বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখেই মূলত এই সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ২২ এবং ২৪ আগস্ট শ্রীলঙ্কার হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ম্যাচ। আর কলম্বোতে শেষ ম্যাচ হবে ২৬ আগস্ট। 


সিরিজ শেষ করে দুই দলই উড়াল দিবে পাকিস্তানে। আগস্টের ৩০ তারিখ মুলতানে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান। আর ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে লাহোরে প্রথম ম্যাচ খেলবে আফগানরা। 


আফগান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বিশ্বাস করেন এই সিরিজ তাদের এশিয়া কাপ এবং বিশ্বকাপ প্রস্তুতিতে সহায়ক হবে, ‘আমাদের আগের ওয়ানডে মিশনে আমরা বাংলাদেশে ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছি। আমরা এশিয়া কাপের আগে আমাদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট, যেহেতু বাংলাদেশ আর শ্রীলঙ্কায় আমরা একাধিক ম্যাচ খেলেছি। এটা আমাদের দলকে কন্ডিশন আর পরবর্তীতে বিশ্বকাপে ব্যাপক সাহায্য করবে।'  


দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তান এবং পাকিস্তান সবশেষ মুখোমুখি হয়েছিল চলতি বছরের মার্চে। টি-২০ ফরম্যাটের সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল আফগানরা। তবে, ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া হয়নি তাদের। 


সম্প্রতি শ্রীলঙ্কায় দুই ম্যাচের সিরিজ শেষ করেছে পাকিস্তান। দলের একাধিক খেলোয়াড় বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগের অংশ হিসেবে সেখানেই অবস্থান করছেন। চলতি মাসের ২০ তারিখ আসর শেষ হবার পরেই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন তারা।  

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে