ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

নন্দীগ্রামে শোকের মাসে কলেজে নবীন বরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি বগুড়ার নন্দীগ্রামে সরকারি মহিলা ডিগ্ৰী কলেজে নবীন বরণ অনুষ্ঠানের জমকানো আয়োজন করায় উপজেলা জুড়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। শনিবার (৫ আগষ্ট) দুপুর ১২ টায় সরকারি মহিলা ডিগ্ৰী কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা গেছে, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্ৰী কলেজে নবীন বরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১৪ দলীয় জোটের শরিক জাসদের এমপি একেএম রেজাউল করিম তানসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আনিছুর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, ওসি আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার, পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন। এই শোকের মাসে এমন অনুষ্ঠান হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ উপজেলা জুড়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। জাতীয় শোক দিবসের মাসকে বিতর্কীত করতে এই আয়োজন করেছেন কলেজ কর্তৃপক্ষ। নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ ওসমান গনি সরকার বলেন, আমি এই অনুষ্ঠান করতে চাইনি। তবে শিক্ষার্থীদের অনুরোধে করেছি। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবা নুসরাত বলেন, কলেজে কোন অনুষ্ঠান বিষয়ে আমার জানা নেই। তাই আমি যায়নি । আর আমাকে ওই অনুষ্ঠানে সভাপতি করা হয়েছে তা আমিই জানিনা। এবিষয়ে জানতে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
আরও খবর