মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শিবচরে ৩৪ কেজি গাঁজাসহ একজন আটক

শিবচরে ৩৪ কেজি গাঁজা উদ্ধার,আটক ১। মাদারীপুরের শিবচরে  ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় আরিফ খান (২৮) নামে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


রোববার  দুপুরে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আরিফ খান বাগেরহাট সদর উপজেলার  গোবরদিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ খানের ছেলে।


শিবচর থানা পুলিশ সুত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে  শিবচর থানার উপপরিদর্শক মোস্তফা কামাল ও সহকারী উপপরিদর্শক  শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম পাঁচ্চর বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে।এসময় বাগেরহাট থেকে ছেড়ে আসা এইচটি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়।এসময় গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা ০৪টি ব্যাগ চেক করে গাঁজা সদৃশ বস্তু দেখা গেলে পুলিশ ব্যাগ গুলো  জব্দ করেন।পরে ব্যাগগুলো খুলে ব্যাগের মধ্যে থাকা  ০৮ টি প্যাকেটে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেন।এসময় পুলিশের  উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত আরিফের সঙ্গে থাকা আরো একজন পালিয়ে যায়।তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।



সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: আনিসুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশ অভিযান পরিচালনা করে  ৪ টি ব্যাগ থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করে।এসময় ১ জনকে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য ৬,৮০,০০০ লক্ষ টাকা।এ বিষয়ে শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর