অতি বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে বুধ ও বৃহস্পতিবার (৯ ও ১০ আগস্ট) চট্টগ্রামসহ চার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাকি তিন জেলা হলো-বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি।
মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সেখানে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। এজন্য কাল ও পরশু বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এর আগে সোমবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে জরুরি নির্দেশনায় মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন।
৫ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে
২০ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
২৩ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে
২৬ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে