চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

বৃষ্টিতে যবিপ্রবির বাসে চড়তে লাগে ছাতা



গত কয়েকদিন ধরে চট্রগ্রাম সহ দেশের দক্ষিনাঞ্চলে হচ্ছে মুষলধারে বৃষ্টি। এতে অনেকে ভোগান্তিতে পড়লেও অনেকেই করছেন বৃষ্টি বিলাশ। এমনই এক বৃষ্টি বিলাশের সুযোগ করে দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে যবিপ্রবির 'শাপলা' নামের বাসের ছাদ থেকে টপ টপ করে পড়ছে পানি। আর বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে বাসের মধ্যে শিক্ষার্থীরা ছাতা মেলে ধরেছেন। জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবিষয়ে জানলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা করছেন শিক্ষার্থীরা।


বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তন্ময় দত্ত বলেন এবিষয়ে বলেন, আজকে শহর থেকে আসার সময় শাপলা বাসে উঠি। উঠে দেখি বাসের অবস্থা খুবই খারাপ। ভাঙ্গা ছাদের জন্য বাসের সেলিং দিয়ে পানি পড়তেছে। একটা অংশের পুরো সেলিং নস্ট। টপ টপ করে পানি পড়ছিলো। পানির জন্য এক সাইডের সিট সবগুলা ভিজে ছিল যার কারণে কেউ ঠিকমতো বসে আসতে পারে নাই। অনেকেই দাড়িয়ে আসছে।অনেকেই বাসের মধ্যে পানি থেকে বাঁচতে ছাতা ব্যবহার করা শুরু করে।এ বিষয়ে শাপলা বাসের চালককে জিজ্ঞাসা করলে ওনি বলেন, অনেক বার প্রশাসন কে অবগত করলেও তারা কোন ব্যবস্থা নেননি। এই বাস রাতে চলাচলের জন্য উপযুক্ত না। হেড লাইট নষ্ট, অনেক আগে থেকে বাসের ফ্যান গুলাও নষ্ট। তিনি বলেন, এ বিষয়ে আমরা কিছুই করতে পারবো না যতক্ষন না পর্যন্ত প্রশাসন কিছু করবে।'


সাদ্রিতা সরকার শশী নামের একজন শিক্ষার্থী লিখেছেন, 'বাসে যে পরিমাণ ভিজেছি, রাস্তায় দাড়িয়েও এত ভিজি নাই'। আখি আকতার নামের আরেকজন শিক্ষার্থী লিখেছেন, সভ্যভাবে বৃষ্টি বিলাসের সুযোগ করে দিয়েছে (বিশ্ববিদ্যালয় প্রশাসন)। রাস্তায় দাড়িয়ে ভিজলে কেমন অসভ্য দেখাবে না?'


তবে এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Tag
আরও খবর