বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

কুবি সাংবাদিকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি নোবিপ্রবির সাংবাদিকদের


সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) কর্মরত সাংবাদিকরা।


মঙ্গলবার  (৮ আগস্ট) বিকাল  তিনটায়  বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে  এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আকবর হোসাইন সোহাগ, নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল কবির ফারহান,সাধারণ সম্পাদক এস আহমেদ ফাহিম,সাবেক সাধারণ সম্পাদক মাইননুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের,যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তানজিমসহ বিশ্ববিদ্যালয়ের কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দ্রুত পদত্যাগ করে এই পদটিকে কলঙ্কমুক্ত করার দাবী জানিয়েছেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল কবীর ফারহান। তিনি বলেন, একজন সাংবাদিকের শিক্ষা জীবনে হস্তক্ষেপ করার কোন অধিকার আপনি রাখেন না। বিশ্ববিদ্যালয় আপনার পৈত্রিক সম্পত্তি নয়৷ অবিলম্বে এই আইনবহির্ভূত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তথ্য অধিকার ক্ষুন্ন করার জন্য তিনি উপাচার্যকে সাংবাদিকদের নিকট ক্ষমা প্রার্থনার আহবান জানিয়েছেন।




মানববন্ধনে দৈনিক কালেরকন্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও  নোবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের বলেন, কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন সাংবাদিককে বহিষ্কার করেছে। এটি একটি স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন। এমন আইন বহির্ভূত সিদ্ধান্ত থেকে সরে এসে দ্রতই এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।


দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও নোবিপ্রবিসাসের সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠান বলেন, একজন ক্যাম্পাস সাংবাদিককে আইনের তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয় বহিষ্কার করে উপাচার্য পদটিকে কলঙ্কিত করা হয়েছে। অনতিবিলম্বে বহিষ্কার প্রত্যাহার করে ক্যাম্পাসে সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। যদি বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হয় তাহলে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ একযোগে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।


নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালী জেলা প্রতিনিধি আকবর হোসাইন সোহাগ বলেন,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ ঘটনা খুবই ন্যাক্কারজনক

একটি সমাজে সাংবাদিকদের যদি লেখার স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার না থাকে তাহলে সেই সমাজ কখনই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। বাংলাদশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার পরিবেশ তৈরি হোক।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৩ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে