সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে ’আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’ এ স্লোগানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।

বুধবার বেলা ১১ টায় উপজেলার ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদ ও এলাকার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠি  সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিস্টার ইউজিন নকরেক।

অনুষ্ঠানে কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন  ইউসিজিএম সভাপতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম এর সহসভাপতি মিস্টার অজয় এ মৃ্। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী মামুনুর রশীদ। অনুষ্ঠানের মুল আলোচক লেখক ও গবেষক মিস্টার থিওফিল নকরেক।

বর্ণাঢ্য শোভাযাত্রার পর জাতীয় সঙ্গীত, গারোদের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি বাজিয়ে ও নৃত্যের তালে তালে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর বিশেষ প্রার্থনা, প্রয়াত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গারো নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা চেয়ারম্যান, ছরোয়ার আলম খান আবু। উপজেলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠিনা নকরেক, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম। ক্ষুদ্র নৃগোষ্ঠি নেতা গৌরাঙ্গ বর্মণ, ভরত চন্দ্র বর্মণ, মিস্টার প্রলয় নকরেক, মিসেস জাসিন্তা নকরেক, মিসেস অর্চনা নকরেক, মিস্টার প্রবীন এন,কে বর্মণ, মিস্টার জন যেত্রা, মিস্টার এপ্রিল পৌল মৃ, মিস্টার রঞ্জিত নকরেক, রেভা মধুনাথ সাংমা প্রমুখ। 

 এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠি নেতারা আদিবাসী স্বীকৃতি ও তাদের অধিকার আদায়ের পক্ষে জোরালো দাবি জানান।

আরও খবর