গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক ইউআইটিএস সমাবর্তনে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালে শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকীতে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত বারোমারীতে শুরু ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসব, দেশজুড়ে আসছেন পুণ্যার্থীরা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, শ্যালোমেশিন জব্দ আদমদীঘিতে যুবদলের গাছের চারা ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ

রাঙ্গুনিয়ায় ঘর পেলেন আরও ১৫ গৃহহীন পরিবার


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আরও ১৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিহ ঘর হস্তান্তর করা হয়েছে। উপজেলার সরফভাটা সিঙাপুর ও চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় নির্মিত এই পাকাঘরগুলো বুধবার (৯ আগস্ট) সকালে হস্তান্তর করা হয়। এদিন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাঙ্গুনিয়াসহ সারাদেশের ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমিসহ বাড়ি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


অনুষ্ঠানে রাঙ্গুনিয়া প্রান্তে উপজেলা সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম, রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা প্রমুখ।

আরও খবর