সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শৈলকুপায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  শৈলকূপা (ঝিনাইদহ)  বুধবার দিবাগত রাতে  গোপন সংবাদের ভিত্তিতে শৈলকূপার লাঙ্গল বাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হামিদুল ইসলাম অভিযান চালিয়ে উলুবাড়িয়া গ্রাম থেকে নারোদ মন্ডল নামের  কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গাঁজা সহ আটক করেছে। আটক কৃত মাদক ব্যবসায়ী নারোদ মন্ডল  উপজেলার ঠাকুর মালিথিয়া গ্রামের হারাধন মন্ডলের ছেলে। এলাকাবাসী সুত্রেজানা গেছে, নারোদ মন্ডল শশুড় বাড়ি থেকে  দীর্ঘদিন  ধরে  লাঙ্গলবাঁধ বাজার,করুনাকর, উলুবাড়িয়া, চাকদা, কামাড়িয়া মালিথিয়া ওঠাকুর মালিথিয়া  সহ বিভিন্ন গ্রামে  গাঁজা  ইয়াবা সহ বিভিন্ন নেশা জাতীয় মাদক দ্রব্য বেচাকেনা করত। ইতিপৃর্বে মাদক সহ কয়েকবার পুলিশ তাকে আটক করে মামলা  দিয়ে  কোটে সোপর্দ করেছে। কয়েকদিন হাজতবাস করে জামিনে বেরিয়ে এসে সে আবার মাদকের ব্যবসা শুরু করে,। এদিকে মাদক ব্যবসার সাথে জড়িত রাঘব বোয়ালরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে থাকায় কোন ভাবেই মাদকের ব্যবসা বন্ধ হচ্ছে না। যার কারনে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে যা নিয়ে এলাকার চলছে নানা সমালোচনা।    এব্যাপারে লাঙ্গল বাঁধ ক্যাম্পের এস আই হামিদুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী নারোদ মন্ডল কে প্রায় ১শ গ্রাম গাঁজা  সহআটক করেছি, তার বিরুদ্ধে মাদককের মামলা দিয়ে কোটে সোপর্দ করেছি।।  সে এলাকায়  দীর্ঘ দিন ধরে  মাদকের ব্যবসা করত।তার নামে শৈলকূপা থানাসহ বিভিন্ন থানায়  একাধিক মাদকের মামল রয়েছে।

আরও খবর