অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

কুড়িগ্রামে নৈশ কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত



কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডিপুর এলাকায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় আবু ইউনুস (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালকও।


মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের চন্ডিপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। 


নিহতের বাড়ি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের টাকিমারী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত শাহের আলীর ছেলে।


স্থানীয়রা জানান, নিহত আবু ইউনুসের ভাগিনা নতুন একটি মোটরসাইকেল কিছু দিন আগে কিনেছিলেন। সেই ভাগিনার গাড়িতে করে বাড়ি আসার সময় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশ কোচের  থাক্কায় মামার মৃত্যু হয়েছে।চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ শফিউল ইসলাম শফি বলেন, ওই এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের একজন আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনার পরেই স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। মরদেহ এখনো রাস্তায় পড়ে রয়েছে ।


নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। আমরা ঘটনাস্থলেই আছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 



আরও খবর

6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৩৮ মিনিট আগে