বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক

রাঙ্গুনিয়ায় আশ্রয়ণ পল্লীর আড়াইশ বাসিন্দা পেল বিনামূল্যে চিকিৎসা সহায়তা


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রসূতি পরবর্তী মা ও শিশুর পরিচর্যা সম্পর্কে সচেতনতা বিষয়ক কর্মসূচী ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রসূতি পরবর্তী মা ও তাঁর সন্তানদের কিভাবে যত্ন নেওয়া হচ্ছে সেই বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে জরীপ কর্মসূচীর অংশ হিসেবে এই সেবাকার্যক্রম চালিয়েছেন। মেডিক্যাল কলেজের শিক্ষক ডা. মোহাম্মদ রোকন উদ্দিন এবং ডা. মনোজ চৌধুরীর নেতৃত্বে সরকারি আরএফএসটি (রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং) এর আওতায় তৃতীয় বর্ষের ৮০ জন শিক্ষার্থী এই সেবাকার্যক্রমে অংশ নেন। 


শনিবার (১২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বেতাগী ইউনিয়নের আন্দরঘোনা আশ্রয়ন পল্লীর আড়াইশো বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে শিক্ষার্থীরা ৩২টি সচেতনতামূলক প্রশ্নের উপর জরীপ চালান, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এদিন বিশেষ এই সেবাকার্যক্রমে সার্বিক সহায়তা করেন বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম, মেডিক্যালের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষক সম্পদ দে প্রমুখ। 


সেবাদিতে আসা মেডিক্যাল শিক্ষার্থী আব্দুল হান্নান আকিব ও ইলাহা নূর বলেন, "প্রসূতি পরবর্তী মা এবং বাচ্চার পরিচর্যার সম্পর্কে সচেতনতা বিষয়ক জরীপ চালিয়েছি আমরা এবং তাদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছি।"

Tag
আরও খবর