গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

আন্ধারমানিক নদী—কবি জাকারিয়া আহমেদ

Jakaria Ahmed ( Contributor )

প্রকাশের সময়: 13-08-2023 04:21:00 am

পটুয়াখালী জেলার বঙ্গোপসাগরের সাথে মিশ্রিত সেই আন্ধারমানিক নদীর একটি স্থির চিত্র


হে আন্ধারমানিক নদ!

তোমার মুগ্ধতায় আটকে যাবার বহুরূপী রূপ আছে;

তুমি এক রূপবতী স্রোতস্বিনী মোর কাছে।

কত নদে এই সবুজ বাংলা ঘেরা,

তবুও তোমার সৌন্দর্য্য মোর কাছে সেরা।

দু'ধারে কেওড়া,ছইলা প্রাচীরের বন,

সবুজ বৃক্ষরাজির শ্যামলিমায় পাখ-পাখালিদের সিংহাসন।

তীরে ঘাসের ডগায় শিশিরের লেপ্টে থাকায় তোমার রূপ বাড়ায়,

প্রভাতে ঐ কোমল ঘাসে রাখাল ধেনু চড়ায়।

শেষ বিকালে গাংচিল বকদের উড়ে চলা,

দক্ষিণা বাতাসে ঢেউদের পাগলাটে নৃত্যে মনে লাগে দোলা।

তোমার ক্রোড়ে পিঁপাসা মিটানো আকাশী রঙা জলরাশি,

ইচ্ছে করে কচুরিপানা,শ্যাওলা হয়ে তোমার বুকে ভাঁসি।

তোমার বুকে তরী নিয়ে গান গেয়ে চলে মাঝি,

তোমার শরীরে লেগে যেতে ইচ্ছা করে ছোট্ট ডিঙি সাঁজি।

বর্ষায় পূর্ণ হও ঘূর্ণায়মান জলস্রোতে,

চারিদিক মুখরিত হয় স্রোতের কল কল ধ্বনিতে।

পূর্ণিমার রাত্রে চারিদিক চাঁদের প্রেমময়ী আলো,

ঐ স্বচ্ছ পানিতে একটু স্পর্শেই হীরার মত জ্বলো।


Tag
আরও খবর