বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের শার্শার ডিহিতে একজনের রহস্যজনক মৃত্যু

Jakir Hossain ( Contributor )

প্রকাশের সময়: 14-08-2023 12:17:52 pm

যশোরের শার্শায় নজরুল ইসলাম নজু (৫২) নামে একজনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ মৃত্যুর ঘটনাটি নিয়ে পরিবারসহ নানা জনের ভিন্ন ভিন্ন বক্তব্য প্রকাশ পেয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন নাভারণ সার্কেল (এএসপি) নিশাত আল নাহিয়ান ও শার্শা থানার (ওসি) এসএম আকিকুল ইসলাম। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নেয়া হয়েছে।সোমবার (১৪ আগস্ট ) উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত ইছাহক মোন্ডল এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে নজরুল ইসলাম নজু নিজ বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে তিনি বাড়িতে ফিরে না আসাই তার পরিবারের সদস্যরা আশেপাশে ও পরিচিতি কয়েকজনের নিকট খোঁজ খবর নিলে তার কোন সন্ধান পাননি। পরে সোমবার ভোর সকালে শালকোনা পশ্চিমপাড়া গ্রামের নজুর বাড়ির পাশে মৃত জোনাব আলীর ছেলে জসিম উদ্দিনের গোয়াল ঘরে স্থানীয় একটি শিশু পাকা তাল কুড়াতে গেলে নজুকে পড়ে থাকতে দেখে লোকজনকে জানাই।

পরে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা গোয়াল ঘরে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং সবাই সেখান থেকে তার মৃতদেহ নিজ বাড়িতে নেন। মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় স্থানীয়রা থানা পুলিশ কে অবহিত করলে নাভারণ সার্কেল (এএসপি) নিশাত আল নাহিয়ান ও শার্শা থানা পুলিশের (ওসি) এসএম আকিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে থানায় নেয়া হয়।

মৃত্যুর বিষয়টি নিয়ে নিহতের পরিবারের সদস্যদের কারোর বিরুদ্ধে তেমন কোন অভিযোগ না থাকায় মরদেহ পোস্ট মর্টেম ছাড়াই স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পুলিশের নিকট দাফন করার দাবি জানানো হয় পরিবারের পক্ষ থেকে। তবে স্থানীয়দের নিকট থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়ায় থানা পুলিশ মরদেহ থানায় নেয়।

স্থানীয় সূত্র জানায়, সিমান্ত এলাকা হওয়ায় অবৈধ কর্মকাণ্ড জনিত কারণে মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। ইতিপূর্বে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন।

সূত্র আরো জানায়, তিনি মৃত্যুর পূর্বে জুয়া খেলার সাথে সম্পৃক্ত ছিলেন। সেখান থেকেও কোন ঘটনার জের ধরে কোন ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা আরো জানায়, ঘটনার আগের দিন বিকালে নজু বুকে ব্যথা অনুভব করলে তার গ্রামের বাসিন্দা পাকশিয়া বাজারের পল্লি চিকিৎসক মাসুদের নিকট চিকিৎসার জন্য যান।

এ বিষয়ে পল্লি চিকিৎসক মাসুদ জানান,নজু আমার নিকট বুকে ব্যথা জনিত সমস্যা নিয়ে আসছিলেন। কিন্তু তার নিকট চিকিৎসার কোন টাকা না থাকায় তাকে কোন ঔষধ দেওয়া হয়নি।

এ ব্যাপারে নাভারণ সার্কেল (এএসপি) নিশাত আল নাহিয়ান বলেন,আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তার পরিবারের কিছু সন্দেহ আছে, তাকে কেউ মেরে ফেলতে পারে। তবে লাশ দেখে আমাদের ওই রকম সন্দেহ হয় নাই। তারপরও আমরা কোন ঝুকি নিতে চাই নাই।যদি কেউ মেরে থাকে অথবা কিভাবে মারা গেছে হাট এ্যাটাক করছেন কিনা। এটা পোস্ট মোর্টেম করার জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট আসলে বলতে পারবো আসলে ওনি কিভাবে মারা গেছে।
আরও খবর