বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জাতীয় শোক দিবস পালিত

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নানা কর্মসূচি পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয় রচনা প্রতিযোগিতা।

'ক' গ্রুপের রচনার বিষয় ছিল 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং 'খ' গ্রুপের বিষয় ছিল'সমৃদ্ধ রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান'।

পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা 'ক' এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বেলা ১২টায় শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক ও লেখক মোঃ এহসানুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রচনায় প্রতিযোগিতায় উভয় গ্রুপের জয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর মৌলভীবাজার প্রতিবেদক ইসমাইল মাহমুদ। 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মোঃ আফসার মিয়া, জয়া রবি দাশ, ফেরদৌসি করিম, নিপা আক্তার, তাসলিমা জান্নাত চৈতি, মু্ক্তি কানু এবং শর্মী সূত্রধর। 

রচনায় প্রতিযোগিতায় 'খ' গ্রুপ প্রথম স্থান অধিকার করে অষ্টম শ্রেণির সাদিয়া আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করে নবম শ্রেণির নাইমা চৌধুরী এবং 'ক' গ্রুপের প্রথম স্থান অধিকার করে ষষ্ট শ্রেণির বিশ্বজিৎ রিকিয়াশন।

আরও খবর