আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মওলানা সাঈদী শোকে ফেসবুকে পোস্ট, ছাত্রলীগের ৮ নেতা বহিষ্কার

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন শাখা ছাত্রলীগের ৮ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে জেলা ছাত্রলীগ।

গতকাল বুধবার (১৬ আগষ্ট) জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, সহসম্পাদক মুসা আহমেদ, কর্মী মো. আব্দুল কাইয়ুম, ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য ও চরগোয়ালিনী ইউনিয়ন শাখার সহসভাপতি মুরসালিন উদ্দীন, ইসলামপুর পৌর শাখার কর্মী মো. জয় মামুন, গাইবান্ধা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনির সরকার, চরপুটিমারী ইউনিয়ন শাখার সহসভাপতি আমিনুল ইসলাম এবং নোয়ারপাড়া ইউনিয়ন শাখার সহসভাপতি আশিকুর রহমান আশিক।

অব্যাহতি প্রদানের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাঁদের সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া কেনো তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ৭ কার্যদিবসের মধ্যে জেলা ছাত্রলীগের দপ্তরে স্ব-শরীরে উপস্থিত হয়ে তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ইসলামপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন বলেন, 'অব্যাহতি প্রদানের বিজ্ঞপ্তিতে কর্মী হিসেবে উল্লেখ করা হলেও মো. আব্দুল কাইয়ুম মূলত কুলকান্দী ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক পদে এবং মো. জয় মামুন
ইসলামপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।'

ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ আল ইমরান বলেন, 'দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় এখানকার ছাত্রলীগের ৮ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই অপরাধে গত ১৫ আগষ্টে কুলকান্দী ইউনিয়ন শাখা কমিটি প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুমকে বহিষ্কার করে। জেলা শাখা থেকে তাঁকে পুনরায় বহিষ্কার করা হয়।'

আরও খবর




6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে




6acc7b70083b6-121026121720.webp
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে