ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, জামালপুরের ১৯ ছাত্রলীগ নেতা অব্যাহতি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় জামালপুরের বিভিন্ন শাখা ছাত্রলীগের ১৯ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে জেলা ছাত্রলীগ। এরমধ্যে সদর উপজেলায় ১ জন, জেলার মেলান্দহ উপজেলায় ৮ জন, ইসলামপুর উপজেলায় ৮ জন এবং বকশীগঞ্জ উপজেলায় ২ জনকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বিষয়টি সত্যতা স্বীকার করেছেন।

জানা যায়, গতকাল বুধবার (১৬ আগষ্ট) জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত পৃথক ৩টি বিজ্ঞপ্তিতে ১৯ ছাত্রলীগ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শোয়েব আল হাসান সজল, উপজেলার সান্দবাড়ী শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুসা, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. ইউসুফ আলী, সদস্য আশরাফুল সালেহিন রিয়াদ, কর্মী সোয়াইব ইসলাম, মেলান্দহ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, মেলান্দহ সরকারি কলেজ শাখার সহসভাপতি মেহেদী হাসান সেতু, নাংলা ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক বরকতুল্লাহ ফারাজি, হাজরাবাড়ী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ফাহিম চৌধুরী, কুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সুমন ইসলাম এবং জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি সাইম কবির।

এছাড়া ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, সহসম্পাদক মুসা আহমেদ, কর্মী মো. আব্দুল কাইয়ুম, ইসলামপুর সরকারি কলেজ শাখার সদস্য ও চরগোয়ালিনী ইউনিয়ন শাখার সহসভাপতি মুরসালিন উদ্দীন, ইসলামপুর পৌর শাখার কর্মী মো. জয় মামুন, গাইবান্ধা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনির সরকার, চরপুটিমারী ইউনিয়ন শাখার সহসভাপতি আমিনুল ইসলাম এবং নোয়ারপাড়া ইউনিয়ন শাখার সহসভাপতি আশিকুর রহমান আশিক।

অব্যাহতি প্রদানের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাঁদের সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া কেনো তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ৭ কার্যদিবসের মধ্যে জেলা ছাত্রলীগের দপ্তরে স্ব-শরীরে উপস্থিত হয়ে তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ইসলামপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন বলেন, 'অব্যাহতি প্রদানের বিজ্ঞপ্তিতে কর্মী হিসেবে উল্লেখ করা হলেও মো. আব্দুল কাইয়ুম মূলত কুলকান্দী ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক পদে এবং মো. জয় মামুন
ইসলামপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।'

ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ আল ইমরান বলেন, 'দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় এখানকার ছাত্রলীগের ৮ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই অপরাধে গত ১৫ আগষ্টে কুলকান্দী ইউনিয়ন শাখা কমিটি প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুমকে বহিষ্কার করে। জেলা শাখা থেকে তাঁকে পুনরায় বহিষ্কার করা হয়।'

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বলেন, 'দেলাওয়ার হোসাইন সাঈদী একজন রাজাকার। তার মৃত্যুতে শোক জানানো আমাদের সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ সাঈদী শোকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় অভিযুক্ত নেতাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।'


আরও খবর