মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

লাখের নিচে নামলো সোনার ভরি

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-08-2023 01:32:28 am


দেশের বাজারে স্বর্ণের ভরি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ৯৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ৯৯ হাজার ২৭ টাকা। এতদিন ছিল এক লাখ ৭৭৭ টাকা।


গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।


বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হলো। 


এর আগে দাম বাড়িয়ে গত ২০ জুলাই সবশেষ সোনার মূল্য নির্ধারণ করেছিল বাজুস। যা ২১ জুলাই থেকে কার্যকর হয়। ওই দাম ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। আজ পর্যন্ত ওই দাম অনুযায়ী ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় এক লাখ ৭৭৭ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার ৯৬ হাজার ২২৮ টাকায়, ১৮ ক্যারেটের ৮২ হাজার ৪৬৪ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ৬৮ হাজার ৭০১ টাকায় বিক্রি হয়েছে।


নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৯৯ হাজার ২৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৪ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে ৮১ হাজার ৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৬৭ হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


সোনার দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।


ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা হবে।


আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৬ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে