গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

নজরুল বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে খেলোয়াড় কোটা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে স্নাতক-সম্মান প্রথম বর্ষে ভর্তিতে খেলোয়াড় কোটা চালু করেছে।গত আগস্ট এর ৩ তারিখে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।এই সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ৭ আগস্টের মধ্যে খেলোয়াড় কোটায় ভর্তিচ্ছুদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়।

সর্বমোট ২৪ জন শিক্ষার্থী এই কোটার জন্য আবেদন করেছিল এবং চারজন সাক্ষাতকারের দিন উপস্থিত হয়েছিল এছাড়া একজনকে সার্টিফিকেট যাচাইয়ের পরে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথমবারের মতো এ বছর শুধু বিকেএসপি সনদধারীদের জন্য এই কোটা চালু করা হয়েছে। রেজিস্ট্রার হুমায়ুন কবির বলেন ,বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার মান উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মানসম্পন্ন খেলোয়াড় ও দক্ষ ক্রীড়াবিদ তৈরি করার লক্ষ্যে এই কোটা চালু করা হয়েছে।

এছাড়াও, নজরুল বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তিতে বিভিন্ন ধরনের কোটা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে-ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা, হরিজন ও দলিত সম্প্রদায় কোটা, মুক্তিযোদ্ধা কোটা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য পোষ্য কোটা এবং প্রতিবন্ধী কোটা। প্রার্থীদের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের  ওয়েবসাইট অথবা প্রসাশনিক ভবনের রেজিস্ট্রার দপ্তরে যোগাযোগ করতে হবে।

Tag
আরও খবর