বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার দুই সদস্যের কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট)বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মু. ইত্তেখারুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেদ্ওয়ান আহমদ।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, লেখক ফোরামের উপদেষ্টা ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক অলিউর রহমান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
২৩ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে
২৫ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে
২৬ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে