গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

ঢাবিতে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রফেশনাল মাস্টার্সে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2023 05:24:25 pm


ঢাকা বিশ্ববিদ্যালয় এর শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সামার ২০২৩ সেশনের প্রফেশনাল মাস্টার্স ইন পিস কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটসের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে ১ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম একই সাথে উচ্চারিত হয়। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সামাজিক বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে প্রফেশনালসদের জন্য এই মাস্টার্স প্রোগ্রাম শুরু করা হয়েছে কেননা এটি সময়ের চাহিদা। 


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী। তিনি বলেন, প্রফেশনাল মাস্টার্স এর সবচেয়ে বড় দিক হচ্ছে এখানে শিক্ষাটা শুধু একপাক্ষিক থাকেনা বরং সেটি ছাত্র এবং শিক্ষকের মধ্যে অর্জিত জ্ঞান ভাগ করে নেয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলে থাকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের কোঅর্ডিনেটর জনাব সাইফুদ্দিন আহমেদ সহ বিভাগের অন্যান্য শিক্ষকগণ । 


এ সময় শিক্ষার্থীদের মাঝে ফুল ও উপহার সামগ্রী দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। 


উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই মাস্টার্স প্রোগ্রামে ১ম ব্যাচে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায় । এবছরের ডিসেম্বর মাসে প্রফেশনাল মাস্টার্স এর ২য় ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।


• এস/আর/দেশচিত্র

আরও খবর