জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

প্রয়োজনে মিয়ানমারকে জবাব দিতে প্রস্তুত, বাংলাদেশের সেনাপ্রধান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-09-2022 11:37:45 pm

বাংলাদেশের সেনাপ্রধান এসএম শফিউদ্দীন আহমেদ। ছবি: সংগৃহীত


◾ নিউজ ডেস্ক 


সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে (এএ) দমনে অভিযান চালাতে গিয়ে যদি মিয়ানমার বাংলাদেশ সীমান্তে গোলাগুলি বন্ধ না করে তবে বাংলাদেশও প্রয়োজনে জবাব দিতে প্রস্তুত। বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দীন আহমেদ এ কথা বলেছেন। মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


বাংলাদেশের সেনাপ্রধান জানান, পার্বত্য বান্দরবান এলাকায় মিয়ানমারের গোলা বাংলাদেশ সীমান্তে পড়লে এক রোহিঙ্গার মৃত্যু, মাইন বিস্ফোরণে এক বাংলাদেশির পা উড়ে যায় এবং বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার পর দেশটির জান্তা বাহিনীর গোলাগুলি এবং বাংলাদেশ সীমান্তের আশপাশে যুদ্ধবিমান ও ড্রোন পরিচালনার বিষয়ে প্রতিবাদ করে মিয়ানমারকে কড়া বার্তা পাঠানো হয়েছে। 

 

বাংলাদেশের সেনাপ্রধান বলেছেন, ‘যদি প্রয়োজন হয় তবে আমরা জবাব দিতে প্রস্তুত। আমি আমাদের সংশ্লিষ্ট সকল অংশীদারের সঙ্গে যোগাযোগ করছি।’ 


সেনাপ্রধান বলেছেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মতিক্রমে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন এবং সীমান্তে চলমান ঘটনাগুলোর বিষয়ে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছেন। 


এদিকে গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল নাগাদ মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন সীমান্তে গোলাগুলি আরও বেড়েছে। 


মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা বাহিনী এবং রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) উত্তর রাখাইনে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সংঘাতে লিপ্ত হয়েছে। গত আগস্ট থেকেই বাংলাদেশ তার ভূখণ্ডে যুদ্ধবিমান ও ড্রোন পরিচালনা, সীমান্তে গুলি চালানো ও মর্টারশেল এবং মেশিনগান ব্যবহারের বিষয়ে মিয়ানমার সরকারের কাছে অভিযোগ করে আসছে। 


চলতি মাসের ১৬ তারিখে স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিট থেকে ৯টার মধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে তিনটি মর্টারশেল এসে পড়ে। এই ঘটনায় মো. ইকবাল নামে ১৭ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়। এ ছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে অংঞাথাইন তঞ্চঙ্গ্যা (২৫) নামের এক বাংলাদেশি পা হারিয়েছেন। এই ঘটনায় আহত হন আরও কয়েকজন।


ওই ঘটনার পরপরই বাংলাদেশ সীমান্তে বর্ডার গার্ড (বিজিবি) এবং জলসীমায় কোস্টগার্ডের সংখ্যা বাড়ানো হয়েছে।

আরও খবর