সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘বাবর-তারেক কেউই গ্রেনেড হামলায় জড়িত না’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-08-2023 09:56:24 am

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাবর-তারেক কেউই ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত না।


সোমবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্ট জঘন্য ঘটনা। এটা কোনোভাবেই সমর্থন করে না বিএনপি। রাজনৈতিক ফাঁয়দা নেওয়ার জন্যই এমন দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে। বাবর- তারেক কেউই ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত না।


তিনি বলেন, সরকারের প্রতিহিংসা থেকে তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে। ওই হামলার ঘটনার পুরো বিষয়টি সাজানো নাটক। কারণ যেখানে মিটিং হওয়ার কথা সেখান থেকে শিফট করে অন্য যায়গায় নিয়ে গেছে সমাবেশ। পুলিশ এ বিষয়টি জানতোই না। তারেকের নাম এফআইআর-এ ছিল না। তদন্তে কোনো নামই ছিল না তার। কিন্তু মুফতি হান্নানকে ১৪৫ দিন রিমান্ডে রেখে জোর করে স্বীকারোক্তি নিয়ে তারেক রহমানকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।


বিএনপি মহাসচিব বলেন, বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে, কিন্তু তা সফল হয়নি। বিরোধী দলকে নয়, জনগণকে ক্ষমতায় আনতে আন্দোলন করছে বিএনপি। দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে- তা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার রক্ষার আন্দোলন।


তিনি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে একদলীয় শাসন কায়েমে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার। তাই, এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

আরও খবর