নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

পঞ্চগড়ে চায়ের নিলাম কেন্দ্ৰ উদ্বোধনের প্রস্তুতি ও আলোচনা সভা

আগামী ২ সেপ্টেম্বর ২০২৩ ইং পঞ্চগড় জেলায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ও আলোচিত ৩য় চা নিলাম কেন্দ্র। চা নিলাম কেন্দ্র চালুর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিতে গত মঙ্গলবার ২২ আগষ্ট ২০২৩ ইং তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উত্তরাঞ্চলের চা শিল্পের সঙ্গে সম্পৃক্তদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পঞ্চগড়ের সমতল ভূমিতে চা চাষের সূচনা ঘটে। যা পরে উত্তরাঞ্চলের আরো কয়েকটি জেলায় সম্প্রসারিত হয়েছে। বৃহত্তর  সিলেট ও চট্টগ্রামের পর হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় ইতোমধ্যে দেশের তৃতীয় চা উৎপাদনকারী অঞ্চল হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, টি গার্ডেন ওনার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবু তোয়াবুর রহমান ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামিল চৌধুরী ডলার।

চা শিল্পকে ঘিরে তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হতে যাচ্ছে পঞ্চগড়ে। তাই উদ্বোধনীয় অনুষ্ঠানটি বর্ণিল ও বর্ণাঢ্য করতে একটি উপকমিটি গঠন করা হয়েছে।

এদিকে তৃতীয় চা নিলাম কেন্দ্র পরিচালনার জন্য এরইমধ্যে ১২টি ব্রোকার হাউজ ও ৮টি ওয়ারহাউজ আবেদন করেছে। এর মধ্যে পাঁচটির অনুমোদন দেওয়া হয়েছে। নিলাম কেন্দ্র স্থাপনে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও লালমনিরহাট এই ৫টি জেলাকে প্রাধান্য দেয়া হয়েছে। বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় অফিস সুত্রে জানা গেছে এসব অঞ্চলে ৯টি নিবন্ধিত বড় বাগান বা এস্টেট (২৫ একরের বেশি) রয়েছে। আরও ২১টি অনিবন্ধিত রয়েছে।

এছাড়াও আরও ক্ষুদ্র ক্ষুদ্র চাবাগান রয়েছে প্রায় ৮৩৫৫ টি। উত্তরের ৫ জেলায় প্রায় ৪৮৯০ হেক্টর সমতল ভূমিতে চা চাষ হচ্ছে। এসব চাবাগানে ৭ হাজারেরও বেশি স্থানীয় বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে।

গত ১৭ আগস্ট জেলায় কৃষকলীগের অনুষ্ঠিত এক আলোচনা সভায় আগামী ২রা সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও রেলমন্ত্রী অ্যাডভোকেট আলহাজ মোঃ নুরুল ইসলাম সুজন এমপি উপস্থিত থেকে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে জানান রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ মোঃ নুরুল ইসলাম সুজন।

   

আরও খবর




6a2a9cfd897ea-110626053317.webp
নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

৫ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে


6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে


6a2110c7ecdc7-040626114439.webp
বিশ্ববাজারে তেলের দামে পতন

১২ দিন ১৬ ঘন্টা ৯ মিনিট আগে