প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

তেলাপোকার আন্দোলন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-09-2022 03:03:20 pm

সংগৃহীত ছবি


◾ইমরান খান রাজ 


মারাত্মক চিল্লাচিল্লি আর হৈচৈ-এর শব্দে হঠাৎ আমার ঘুম ভাঙলো। বিছানা ছেড়ে উঠে এক গ্লাস পানি খাবো বলে লাইট অন করলাম। আর তখনই নিচ থেকে একজন বললো, "আরে ভাই! লাইট অফ করেন"। নিচে তাকাতেই আমার চোখ উঠলো কপালে ! শতশত তেলাপোকা যেনো রণাঙ্গনে যাবার জন্য প্রস্তুত ! প্রথম ওদের দেখে কিছুটা বিস্মিত হই। তারপর বললাম, " কি হয়েছে ভাই ? তোমারা এত রাতে এভাবে আন্দোলন করছো কেন? মাঝখানের ভিড় ঠেলে একজন এগিয়ে আসলো। বুঝলাম, হয়তো উনি দলনেতা। আমার পায়ের কিছুটা সামনে এসে দাঁড়াল। আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, "আমাদের দাবি মানতে হবে, তেলাপোকা মারার ঔষধ ক্রয়-বিক্রয় বন্ধ করতে হবে"৷ তা না হলে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। বিষয়টা পুরোপুরি বোঝবার জন্য আমি দলনেতাকে জিজ্ঞেস করলাম, কেন ভাই ? কি হয়েছে তোমাদের ? তখন দলনেতার চোখ থেকে জল পড়তে শুরু করলো। আমি উনার পিঠে আঙুলের ছোঁয়া দিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, কি হয়েছে? আমাকে বন্ধু হিসেবে খুলে বলো। না বললে আমি বুঝবো কিভাবে! 


তেলাপোকার দলনেতা আমার দিকে ফিরে তাকায়৷ তারপর সব ঘটনা বলতে আরম্ভ করে৷ সে বলে, গতকাল রাতে তোমরা যখন ঘুমিয়ে পড়েছিলে তখন আমার ছোট্ট দুইটা ছেলেমেয়ে খাবারের সন্ধানে তোমাদের ঘরে ঢুকে৷ টেবিলে রাখা এক প্লেট মিষ্টি দেখে, খাওয়ার ইচ্ছে জাগে ওদের৷ ক্ষুধার জ্বালায় ওরা দু'জন মিলে মাত্র দুইটা মিষ্টি খায়। খাওয়া শেষে যখন ওরা বাসায় ফিরে, তখন প্রচন্ড পেটব্যথায় কাতর হয়ে ওঠে৷ জানতে চাইলে ওরা জানায় মিষ্টি খাওয়ার কথা। হঠাৎ আমার চোখের সামনেই ওরা দু'জন মাটিতে লুটিয়ে পড়ে৷ না ফেরার দেশে চলে যায় আমার দুইটা বাচ্চা। কারণ তোমরা মিষ্টিতে বিষ মিশিয়ে রেখেছিলে। তেলাপোকা মারার ঔষধ মিষ্টির সাথে খেয়ে আমার ছোট্ট শিশু দুইটা মরে গেছে। তাই আজ আমরা সবাই আন্দোলন করছি। আজ থেকে আর কেউ তেলাপোকা মারার ঔষধ ক্রয়-বিক্রয় করতে পারবে না। যদি করে, তাহলে আমরা মানুষকেও রাতে ঘুমাতে দিব না ! 


তেলাপোকা দলনেতার এমন হৃদয়বিদারক ঘটনা শুনে আমার কাছেও খারাপ লাগে৷ দলনেতার কাছে দুঃখ প্রকাশ করে, ওদেরকে প্রতিশ্রুতি দিলাম। আর কখনো আমাদের বাড়িতে কেউ তেলাপোকা মারার ঔষধ প্রয়োগ করবে না। আজ থেকে তোমরা স্বাধীনভাবে আমাদের পুরো বাড়িতে বিচরণ করবে৷ তোমাদের যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে, আমাকে জানাবে। আমি তোমাদের মিষ্টি খাওয়াবো। আমার কথা শুনে উপস্থিত সকল তেলাপোকা খুশিতে হাততালি দিতে থাকে৷ দলনেতাও অনেক খুশি হয়। পরে আমাকে বিদায় জানিয়ে ওরা চলে যায় ওদের ঘরে৷ আমি ততোক্ষণে এক গ্লাস পানি খেয়ে শান্তির নিদ্রায় চলে যাই। 


আরও খবর
6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১ দিন ৫৭ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৪০ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে