ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

জাতির পিতার আদর্শকে সমুন্নত রাখতে হবেঃ নোবিপ্রবি উপাচার্য


আমাদেরকে জাতির পিতার আদর্শকে সমুন্নত রাখতে হবে। আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল- আলম।  মঙ্গলবার (২২ আগস্ট) জাতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোবিপ্রবির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ( বঙ্গবন্ধু হল) কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন।   তিনি আরো বলেন,  শোকের মাস আগস্ট। জাতির পিতা হারানোর মাস আগস্ট। ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে অন্ধকারতম দিন। আমি স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনে বঙ্গবন্ধু নারী নেতৃত্ব কে অনেক গুরুত্বের সাথে বিবেচনা করেছিলেন।  স্বাধীনতা পরবর্তী সরকার গঠন করলে সেখানে তিনি নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেন।  এ ছাড়াও তিনি তৎকালীন পাকিস্তান এবং শাসনামলের নির্যাতন, অর্থনৈতিক শোষণ, নিপীড়ন, মুক্তির আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধ বিদ্ধস্ত দেশ গঠন, সংবিধান প্রনয়ণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।  


হল প্রভোস্ট ড. অবন্তী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান।  এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর মো. ইকবাল হোসেন সুমন, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমডি মাসুদ রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, পরিবহন পুলের প্রশাসক ড. কাওসার হোসেন, আইকিউএসি অতিরিক্ত পরিচালক মোঃ মুহাইমিনুল ইসলাম, বঙ্গবন্ধু হলের সহকারী প্রভোস্টবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ছাত্রীরা।  উক্ত দিনে কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন , বঙ্গবন্ধু বিষয়ক বইয়ের সংগ্রহশালা “বইয়ের পাতায় বঙ্গবন্ধু” ও বঙ্গবন্ধু জীবনের উল্লেখযোগ্য সময়ের ফটোগ্যালারীর উদ্বোধন, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিলসহ হলের আঙ্গিনায় সৌন্দর্যবর্ধনকারী ফুল,ফল ও ঔষধি বিভিন্ন ধরনের  ১৫০ টি বৃক্ষ রোপণ, 

 

 বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর গভীর শোক প্রকাশ করে বলেন বলেন, সবাইকে জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে স্বাধীনতার বিরোধী অপশক্তির মোকাবিলা করতে হবে। আগস্টের শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ছাড়াও তিনি ১৫ আগস্ট ও  ২১ শে আগস্টের  সাথে জড়িত সবার শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. অবন্তী বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তাঁর আদর্শের চৰ্চা করতে হবে আর সে উদ্দেশ্যে বঙ্গবন্ধু হলে বইয়ের সংগ্রহশালা ' বইয়ের পাতায় বঙ্গবন্ধু' স্থাপন করা হয়েছে। পাশাপাশি শোভাবর্ধনকারী ফুল, ফল, ঔষধি এবং বনজসহ  বিভিন্ন ধরনের  ১৫০ টি বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ বনায়ন এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও খবর




deshchitro-6a4fb44d0c04d-090726084637.webp
বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা

১ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে