ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

নন্দীগ্রামে আগুনে ৩টি বাড়ি পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি, পরিদর্শনে ইউএনও




বগুড়ার নন্দীগ্রামে দইয়ের কারখানাসহ ৩টি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় ১কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার (২৩আগস্ট) সন্ধ্যার পূর্বে নন্দীগ্রাম পৌর শহরের কলেজপাড়ায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, সন্ধ্যার পূর্বে কলেজপাড়া আজাহার আলীর বাংলা দই ঘরের কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন বাড়িতে ছড়িয়ে পড়ে। আর এতে করে পাশের আলাউদ্দিন ও হবিবর রহমানের বাড়িতে আগুন লেগে যায়। আংশিক আগুন লেগে যায় ব্যবসায়ী আল আমিনের বাড়িতেও। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিশেষ করে বাংলা দই ঘরের মালিক আজাহার আলীর টিনসেট বাড়িটি সম্পূর্ন পুড়ে যায় এতে করে আসবাব পত্র, দই বানানোর উপকারণ, নগদ টাকা, সোনার গহনা সহ বিভিন্ন জিনিস পত্র পুড়ে ছাই হয়ে যায়। ফলে তার সর্বমোট ৫০লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। আজাহারের বাড়ি সহ তিনটি বাড়িতে  প্রায় ১কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। পৌর মেয়র আনিছুর রহমান জানান, দইয়ের কারখানাসহ ৩টি বাড়িতে আগুনে ভস্মীভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করার আশ্বাস প্রদান করা হয়েছে। অপরদিকে সংবাদ পেয়ে  ঘটনাস্থলে দ্রæত ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির। এরপর তিনি ৩টি আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের আর্থিকভাবে সহযোগীতা করার আশ্বাস দেন। এবিষয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভির আহমেদ বলেন, 'সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি।


আরও খবর