জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

সাফজয়ী দলকে ১ কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-09-2022 01:51:11 am

সাফজয়ী দলকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: সংগৃহীত


◾ সুখবর ও ইতিবাচক ডেস্ক 


‘সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ ’—এর অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। একই সঙ্গে জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনাও দেওয়া হবে সেনাবাহিনীর পক্ষ থেকে। আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত অনুষ্ঠানে সাফজয়ী দলকে সংবর্ধনা ও পুরস্কারের অর্থ প্রদান করা হবে। 


বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে এই পুরস্কার দেবেন।


এদিকে, সাফজয়ী নারী ফুটবল দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে এই ঘোষণা দেন। পরে সাবিনাদের আর্থিক পুরস্কার ঘোষণা করেন বাফুফে সহসভাপতি আতাউর রহমানও। তিনিও নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দেন। আর্থিক পুরস্কারের ঘোষণা এসেছে এনভয় ও তমা গ্রুপের পক্ষ থেকেও।


আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯০ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে