দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বাঘায় মীনা দিবস উদযাপন

       

রাজশাহীর বাঘায় মীনা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, গল্প বলা, সাংস্কৃতিক অনুষ্টান, আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহাম্মেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মো. মামুনুর রহমান, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করা হয়। 

উল্লেখ্য, বিদ্যালয়ে শিশু ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়ন, বাল্যবিয়ে রোধ, পরিবারে অসম খাদ্য বণ্টন, শিশু শ্রম রোধ বিষয়ে বাংলা কার্টুন ‘মীনা’ চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিশু কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয় অর্জন করে। এটি ইউনিসেফ ঘোষিত মীনা দিবস হিসেবে পালন করা হয়। #


Tag
আরও খবর