অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

মির্জাগঞ্জে জমি বিবাদে নারীসহ তিনজনকে কুপিয়ে জখম

পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (২৬) আগস্ট সকালে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের পশ্চিম গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের মোঃ শাহ আলম (৬০) মোঃ শামীম (২৬) ও শারমিন আক্তার (২৩)। এরা বর্তমানে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। একই বাড়ির মৃত খলিফ হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার ও তপেজ হাওলাদারের দুই ছেলে সেন্টু হাওলাদার ও মন্টু হাওলাদার এই হামলা করেছেন বলে জানান ভুক্তভোগীরা। 

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ শাহ আলম জানান, দীর্ঘ তিন বছর যাবৎ একই বাড়ির সেলিম ও তপেজ হাওলাদারের সাথে তার (বৃদ্ধের) ২৪০ শতক রেকর্ডীয় সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ ব্যাপারে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ মীমাংসাও হয়েছে। সালিশ মীমাংসার মাধ্যমে তারা জমির দখলে যাওয়ার অনুমতি পায়। ঘটনার আগের দিন তারা (প্রতিপক্ষ) আবার জোরপূর্বক ওই জমি চাষ করতে গেলে তারা বাধা দিলে সেখান থেকে চলে যায়। ওইদিন সন্ধ্যার পরে পার্শ্ববর্তী কুমরাখালী বাজারে থেকে বাড়ি ফেরার পথে তার ছেলে শামীমকে তারা (প্রতিপক্ষ) মারধর করে। পরে তারা রাত বারোটায় অভিযোগ দিতে থানায় গেলে কর্তব্যরত পুলিশ পরদিন শনিবার সকালে পুলিশ পাঠাবে বলে তাদেরকে পাঠিয়ে দেয়। সকালে নিকট আত্মীয় শারমিন মুখ ধোয়ার জন্য বাড়ির টিউবওয়েলে গেলে সেলিম হাওলাদার এসে থানায় গেছিলি কেন বলে  রড দিয়ে অতর্কিত পিটিয়ে আহত করে। এসময় তার ডাক-চিৎকার শুনে ওই বৃদ্ধ ও তার ছেলে শামীম ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের সেলিম, সেন্টু ও মন্টুর হাতে থাকা রড দিয়ে তাদেরকে এলোপাথারি পিটিয়ে জখম করে।

পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এবিষয় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে থানার একজন উপরিদর্শক পাঠানো হয়েছিল। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে