বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বৃষ্টিতে ফের তলিয়ে গেল চট্টগ্রাম, এক ঘন্টা দেরিতে এইচএসসি পরীক্ষার্থী শুরু

বৃষ্টিতে ফের তলিয়ে গেল চট্টগ্রাম ।





রাতভর টানা বৃষ্টিতে ফের তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন নিম্ন  এলাকা। এতে করে কর্মজীবি  সাধারণ মানুষের পাশাপাশি চরম  ভোগান্তিতে পড়েছে  ২৭ আগষ্ঠ থেকে ( রোববার)  শুরু হওয়া  এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে  যানচলাচলে বিঘ্ন ঘটায় অনেক পরিক্ষার্থী  যথাসময়ে  কেন্দ্রে পৌঁছাতে পারেনি। যার ফলে চট্টগ্রাম মহানগরী ও হাটহাজারীর ২৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা এক ঘন্টা দেরিতে শুরু  করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কতৃপক্ষ।

শনিবার মধ্যরাত থেকে কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো এক   টানা  বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর অপেক্ষাকৃত নিচু এলাকাগুলো।
রোববার সকালে নগরীর  যায়, আগ্রাবাদ,  হালিশহর, ফিরিঙ্গী বাজার,  মুরাদপুর, দুই নম্বর গেইট, জিইসি, চকবাজার, কাতালগঞ্জ, , বক্সিরবিট, বাকলিয়া, চান্দগাঁও,  বিভিন্ন এলাকা তলিয়ে গেছে হাঁটু থেকে কোমর পানিতে।

এদিকে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামসহ তিন শিক্ষা বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছিল ,  সে পরীক্ষাগুলো  রোববার থেকে  শুরু হয়েছে  । তাতেও যেন ভোগান্তি পিছু ছাড়ছে না পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের। জলাবদ্ধতায় সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছে তারাই।

নগরীর বন্দর কলেজের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলে, ‘আমার বাসা হালিশহর বি ব্লক  এলাকায়। পুরো পথে পানি, অনেকক্ষণ ধরে দাড়িয়ে আছি ,  কোন গাড়ি পাচ্ছি না। আগ্রাবাদ সিডিএ মহিলা কলেজে  পরীক্ষা কেন্দ্র।জলাবদ্ধতার কারণে কোন গাড়ি যেতে চাচ্ছে না। 


এদিকে চট্টগ্রামে শনিবার দিনভর থেমে থেমে গুঁড়ি বৃষ্টি হলেও মধ্যরাত থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। রোববার সকাল ৬টা পর্যন্ত নগরে ১৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আমবাগান আবহাওয়া অফিস।

আমবাগান আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মফিজুর রহমান বলেন, ‘এটা বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত। রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’


জলাবদ্ধতা চট্টগ্রামের অন্যতম বড় সমস্যা। গত কয়েক দশক ধরেই জলাবদ্ধতার দুর্ভোগ মাথায় নিয়ে চলছে নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে ১৩ হাজার ৮০০ কোটি টাকার চারটি বড় সরকারি প্রকল্প চলছে বছরের পর বছর। এ চার প্রকল্পের প্রতিটিরই সময় ও ব্যয় বাড়লেও সুফল  পাচ্ছে না  নগরবাসী ।

আরও খবর