নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড- এ নিজের নাম লেখালেন ঠাকুরগাঁওয়ের অঙ্কন



গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড- এ নিজের নাম লেখালেন ঠাকুরগাঁওয়ের অঙ্কন ।  এই সাফল্যে  দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে  তার সাথে উজ্জ্বল হয়েছে নিজ জেলা ঠাকুরগাঁয়ের নাম  । 


দ্রুততম সময়ের মধ্যে পাঁচটি রাবার (ইরেজার) একটির ওপরে আরেকটি দাঁড় করিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন ঠাকুরগাঁওয়ের ছেলে জাহিদুল ইসলাম অঙ্কন।


অঙ্কন ঠাকুরগাঁও সদর উপজেলার শাহপাড়ার ইকবাল হোসেনের ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।


 গত বুধবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে ইমেইলের মাধ্যমে তাকে বিষয়টি জানানো হয়। অঙ্কনের রেকর্ডটি হলো- দ্রুততম সময়ে শুইয়ে রাখা পাঁচটি রাবার দাঁড় করিয়ে একটির ওপরে আরেকটি ফেলে সম্পন্ন করা।



জানা যায়, ২.৪৭ সেকেন্ডে পাঁচটি রাবার দাঁড় করিয়ে একটির ওপরে আরেকটি ফেলে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এর আগে, এই রেকর্ড মালয়েশিয়ান এক নাগরিকের দখলে ছিল। যিনি ৩.৬৪ সেকেন্ডে রেকর্ডটি গড়েছিলেন।



গত ১৭ মে রেকর্ডের বিষয়ে মেইল করলে ২৩ আগস্ট ফিরতি বার্তায় অঙ্কনের বিষয়টি নিশ্চিত করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।


অঙ্কন বলেন, ছোট থেকেই নতুন বা প্রোডাক্টিভ কিছু করার ইচ্ছে ছিল। করোনাকালে ঘরে বসে প্রচুর সময় নষ্ট হচ্ছিল। হঠাৎ একদিন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চিন্তা মাথায় এলো। এরপর থেকে ঘাঁটাঘাঁটি শুরু করলাম। এর আগে, রেকর্ডের প্রচেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম।


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সন্তানের নাম আসায় খুশি অঙ্কনের মা-বাবাসহ আত্মীয়স্বজনেরা। অঙ্কনের বাবা জাহিদুল ইসলাম বলেন, সবাই মুঠোফোনে অভিনন্দন জানাচ্ছে। বাবা-মায়ের কাছে সন্তানের সাফল্যই নিজের সাফল্য।


তিনি আরও বলেন, আমরা অনেক খুশি। অঙ্কনের জন্য দোয়া রইলো, সে সামনের দিনে যেন আরও ভালো কিছু করতে পারে। আপনারও আমার ছেলের জন্য দোয়া করবেন।


ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান বলেন, বিশ্বের দরবারে নিজের দেশ ও জেলার নাম সমুন্নত রাখা প্রশংসার দাবি রাখেন। যা করে দেখিয়েছেন অংকন। পরবর্তীকালে উপজেলা প্রশাসন তার পাশে থাকবেন।

Tag
আরও খবর