সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

জাতীয় স্বার্থ ও সাংস্কৃতিক মূল্যবোধকে অগ্রাহ্য করে আন্তর্জাতিক হওয়া অগ্রহণযোগ্য ---- রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য


২৬ আগষ্ট (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছায়া জাতিসংঘের সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির ভাষণে একথা বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম।


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, প্রযুক্তি ও যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তন ও বিশ্বায়নের প্রভাবে মানুষের জীবনযাত্রা, অভ্যাস, রুচি, পছন্দ, নিত্য অপরিহার্য গ্রহণ-বর্জনসহ ব্যবসায়, অর্থনীতি, সমাজ এমনকি রাষ্ট্রীয় কার্যক্রম ও অগ্রাধিকারেও বিশেষ পরিবর্তন লক্ষণীয়। ব্যবসায় ও বাণিজ্যের সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি  ও আন্তর্জাতিক ক্ষেত্রে দাপুটে অংশগ্রহণ নতুন পরিস্থিতি মোকাবেলায় গ্রহণযোগ্য কৌশল। তবে জাতীয় স্বার্থ ও সাংস্কৃতিক মূল্যবোধকে অগ্রাহ্য করে আন্তর্জাতিক হওয়া অগ্রহণযোগ্য বলে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ ব্যতিরেকে আন্তর্জাতিক অংশগ্রহণ উন্নয়ন সূচকে অর্থনৈতিক উন্নতির পরিচায়ক হলেও তা আনন্দদায়ক নয়। তা শুধু  অর্থ-বিত্তের নির্দেশক, সুখ সেখানে অনুপস্থিত। 

সমাজের সংকটে সম্পদে যুব সমাজের ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন চতুর্থ শিল্প বিপ্লব ও বিশ্বায়নের এই অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ তারুণ্যের উপরই নির্ভর করছে। তরুণদের নিষ্ঠা এবং দায়িত্বশীল আচরণ গড়তে পারে সমৃদ্ধির বাংলাদেশ। 

প্রথাগত শিক্ষার বাইরে যৌথ সংগঠনমূলক কার্যক্রম তরুণদের সমকালীন হতে ও অপরিহার্য সক্ষমতা অর্জনে সহায়ক। ছায়া জাতিসংঘের সম্মেলন যুবসমাজের মাঝে কুটনীতির শিষ্টাচারসহ জাতিসংঘের মূল্যবোধ বিস্তারে খুবই কার্যকর।  তবে এই ধারাটি সঠিকভাবে চর্চিত হওয়া বাঞ্ছনীয়। তিনি এ ধরনের যৌথ সাংগঠনিক কর্মকাণ্ডে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পৃষ্ঠপোষণার আহবান জানান।


সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার, আরও উপস্থিত ছিলেন রাবি সহযোগী অধ্যাপক মোঃ ইমরান হোসেন, জনাব আল ইমরানসহ আরউইমুনার সংগঠক ও ছায়া সম্মেলনের প্রতিনিধিবর্গ।

রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশন (আরইউমুনা) আয়োজিত নর্থ বেঙ্গল মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স ২০২৩ শীর্ষক তিনদিনব্যাপী এই ছায়া জাতিসংঘ সম্মেলনটি ২৪ আগস্ট ২০২৩ শুরু হয়ে ২৬ আগস্ট ২০২৩ শেষ হয়। সম্মেলনে উত্তরবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুইশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Tag
আরও খবর