বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

অসহায় পরিবারের সম্পত্তি জবরদখলের অভিযোগ



 খরিদকৃত সম্পত্তির জবরদখলের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন নিলুফা আকতার নামে এক ভোক্তভোগী। 

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার থানার হাট বাজার সংলগ্ন ওয়ারিশগন হতে খরিদকৃত সম্পত্তির উপর বসবাস করে আসছেন নিলুফা আকতার ও তার পরিবার। ২৮ আগষ্ট দুপুরে নিলুফা আকতার ও তার পরিবারের সদস্যরা নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জানান, পিতা আবদুল মান্নান থেকে বিএস ৩২ নং খতিয়ানে ৩৯৪ দাগে ৪ শতাংশ জমি খরিদ করেন। বাবার মৃত্যুর পর সম্পত্তি মাপঝোপ করে দেখা যায় খরিদকৃত সম্পত্তির. ৭৪ অযুতাংশ সম্পত্তি পাশের সম্পত্তি ভিতরে অবস্থিত। যাহা বর্তমানের বাংলালিংক টাওয়ারে জন্য ভাড়া দেওয়া হয়েছে। 

নিলুফা আরও অভিযোগ করে সাংবাদিকদের জানান, বর্তমানে বাংলালিংক টাওয়ারের চুক্তি শেষ হয়েছে, চুক্তি নবায়ন না করে জোরপূর্বক বাংলালিংক তার স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। 

প্রতিপক্ষ শাহাজাহানের যোগসাজশে বাংলালিংক কর্মকর্তা আমাদের সাথে দূর্ব্যবহার করেন। প্রতিপক্ষ সাহাজাহান যোগসাজশে বাংলালিংক কর্মকর্তা মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে সার্ভেয়ার এনে আমাদের অনুপস্থিতিতে মাপঝোপ করে আমাকে সম্পত্তি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে।

গত ২৪ আগষ্ট আমার প্রতিপক্ষ সাহাজাহান গং থানার হাট বাজারে আমি ও আমার পরিবারের উপর অতর্কিত হামলা করে আহত করেন। পরে স্থানীয় জনতার সহযোগিতায় সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহণ করি।

স্থানীয় সূত্রে , তাদের উপর হামলা করার বিষয়টি নিশ্চিত করে এলাকার কয়েকজন । এ ব্যপারে স্থানীয়রা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয় টি নিষ্পত্তির চান।

নিলুফা আকতার তার স্বামী শিব্বির আহমেদ জানান, আমরা প্রশাসনের নিকট সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয় টি নিষ্পত্তির জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং দোষীদের আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি। 

Tag
আরও খবর