বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উৎযাপিত

ফাইল ছবি

আজ ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে পালিত হয় এ দিবসটি। সকাল ১০.২০ ঘটিকায় ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদ্বোধন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।


এ সময় উপাচার্যের সঙ্গে জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. ইকরামুল ইসলাম,  ফার্মেসি বিভাগের অন্যান্য শিক্ষক সহ আরো অনেকে।


উদ্বোধনী প্রোগ্রামটি সভাপতিত্ব করেন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আজিজ আব্দুর রহমান এবং উপস্থাপন করেন, প্রফেসর ড. শাহনাজ পারভীন ( ছাত্র উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্মেসি অ্যাসোসিয়েশন)।


মাননীয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ফার্মেসি একটি প্রফেশনাল বিষয়। ডাক্তারদের কাজ প্রেসক্রিপশন দেওয়া। কিন্তু ঔষধ উৎপাদন, মান নিয়ন্ত্রণ, বিপনন, ব্যবহার এই সকল কাজ ফার্মাসিস্ট করে থাকে।


তিনি আরো বলেন, আমাদের দেশে ডাক্তার ও ফার্মাসিস্টদের মধ্যে একটা বড় ব্যবধান লক্ষ্য করা যায়। এই জায়গা থেকে বের হতে পারলে, দেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়ে যাবে। 


বিশ্ব ফার্মাসিস্ট দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্মেসি অ্যাসোসিয়েশন আয়োজন করে, বিনামূল্যে ব্লাড প্রেসার পরিমাণ এবং ব্লাড গ্রুপিং টেষ্ট ক্যাম্পেন। 

এটা সকাল ১০.০০ টা থেকে বিকেল ৩.০০ পর্যন্ত চলে, পরিবহন মার্কেটে (ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে)।


উদ্বোধন অনুষ্ঠান শেষে ভিসি মহোদয়, বিনামূল্যে ব্লাড প্রেসার পরিমাণ এবং ব্লাড গ্রুপিং টেষ্ট ক্যাম্পেন উদ্বোধন করেন এবং নিজের ব্লাড প্রেসার পরিক্ষা করেনউদ্বোধন শেষে, ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা র‍্যালি ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। 


র‍্যালিটি ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে থেকে রবীন্দ্র ভবন, সিরাজী ভবন,  ইবলিশ চত্বর, প্যারিস রোড, প্রশাসন ভবন, দ্বিতীয় প্রশাসন ভবন, সত্যেন্দ্রনাথ ভবনের সামনে দিয়ে এসে শেষ হয়।


র‍্যালি শেষে ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য বিভাগ থেকে ফার্মা অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

আরও খবর