গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

শেখ হাসিনা বাংলাদেশের রূপান্তরের রূপকার : ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-09-2023 01:57:08 am

◾বাসস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রূপান্তরের রূপকার।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা আমাদের পূর্ব পৃথিবীর সূর্য। বাংলাদেশের রূপান্তরের রূপকার। ক্রাইসিসের মধ্যে তিনি সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারেন। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে তিনি জীবনের জয়গান গেয়েছেন। তিনি ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়িয়েছেন।’

ওবায়দুল কাদের আজ শুক্রবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সঞ্চালনা করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এর আগে পৌনে তিনটায় জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে ছাত্র সমাবেশ শুরু হয়। পরে ১৫ আগস্ট নিহত সকল শহীদ স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে শেখ হাসিনাকে ব্যাজ পরিয়ে দেন ছাত্রলীগ নেত্রীরা। এরপর ছাত্রলীগ প্রকাশিত ‘মাতৃভূমি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত ৪৮ বছরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা। সবচেয়ে সৎ ও দক্ষ, সবচেয়ে দক্ষ প্রশাসক, সবচেয়ে দক্ষ কূটনৈতিক, সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা। শেখ হাসিনা ক্রাইসিসের মধ্যে সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারেন।

গত ৪৮ বছরে শেখ হাসিনার মতো জনপ্রিয় নেতা আসেনি উল্লেখ করে তিনি বলেন, গত ৪৮ বছরে সবচেয়ে সৎ পলিটিশয়ানের নাম শেখ হাসিনা। গত ৪৮ বছরে সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, ৪৮ বছরে সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। গত ৪৮ বছরে বাংলাদেশের সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, রক্তাক্ত বিদায়ের ৪৮ বছর পর এখনো তুমি (বঙ্গবন্ধু) বাংলার তারুণ্যের হিমালয়। যতদিন বাংলার সূর্য উদয় হবে, পাখিরা গান গাইবে, যতদিন নদীর কলতান থাকবে, পাখির কলরব থাকবে ততদিন এই সোনার বাংলায়, পলাশের বাংলায় মাঝি মাল্লার ভাটিয়ালি গানে, লালনের দোতারায় তুমি থাকবে। তোমার বীরত্ব এই বাংলার মাটি থেকে কেউ মুছে ফেলতে পারবে না।

আরও খবর






6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৫ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে