নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার





চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফরিদা বেগম(২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়
(০১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের ,মোসাঃ ফরিদা বেগম(২২) পিতাঃ নুর মোহাম্মদ মাতাঃ মালতি, স্বামীঃ জাহাঙ্গীর, মোসাঃ ফরিদা বেগম তার নিজ ঘরে তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। আত্মীয়-স্বজন ও বাড়ির আশপাশের লোকজনের দেওয়া তথ্য মতে, ফরিদা বেগমের স্বামী কাজের জন্য গত এক মাস পূর্বে নোয়াখালী জেলায় অবস্থান করছেন। তার চার বছরের শিশু বাচ্চা নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। সকালে বাচ্চার কান্না শুনে প্রতিবেশি মোসাঃ বিবিরন খাতুন ঘরের দরজা খোলা অবস্থায় ফরিদা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক আত্মীয়-স্বজনকে বিষয়টি অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।


গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি মাহবুবুর রহমান ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন,
লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর